somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুবের এখন রিকশাওয়ালা

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুবের দুপুর বেলা কাউরানবাজার সোনারগাঁ'র মোড়ে রিকশায় বসে বসে ফেইসবুকে হট মডেল পেইজে ঢুকে সুন্দরী মডেলদের পিকচারে লাইক দিচ্ছিলো আর আরামে বিড়ি ফুকছিলো।ঢাকায় আসার পরপরই সে ফেইসবুক আইডি খুলেছে।সে যে মেসে থাকে সেখানে এইচ এস সি পাশ এক রিকশাওয়ালা থাকে।সেই তাকে আইডি খুলে দিয়েছিলো।আইডি খুলে কুবের প্রথমেই হোসেন মিয়াকে রিকুয়েস্ট পাঠায়।তারপর একদিন কপিলা রিকুয়েস্ট পাঠায় তাকে।কপিলার আইডির নাম এ্যান্জেল কপিলা।কপিলাকে সে প্রথম প্রথম এড করেনি।তাকে ফলোয়ার করে রেখেছিলো সে।পরে কপিলা একদিন কুবেরে ছবিতে কমেন্ট করে, 'আমারে এড করবানা মাঝি? প্লীজ এড মি'।কুবের সেই আবদার আর ফেলতে পারেনি।
হঠাৎ মেসেন্জারে টুং করে শব্দ হলো।কুবের দেখলো এন্জেল কপিলা মেসেজ দিয়েছে,
'কিবা আছাও মাঝি?'
কুবের মনে মনে ভাবলো,
'আমারে থুইয়া জামাইর লগে থাহস আবার আমার খবর নেস। তুই আমার লগে নখরা করস কপিলা?
কিন্তু কথাগুলো কপিলাকে লিখলোনা কুবের।মেসেজটা সিন করে রেখে দিলো।যাতে কপিলা বুঝে যে কুবের ইচ্ছে করেই মেসেজ দেয়নি।সে যেনো কষ্ট পায়।কষ্ট পাক কপিলা।এখন সে কুবেরের খবর নেয় কেনো?যখন ময়নাদ্বীপ ছেড়ে কুবের ঢাকা শহরে চলে এলো তখনতো কপিলা তার সাথে এলোনা।উল্টো কুবেরের অগোচরে তার বাবরীওয়ালা জামাইকে খবর দিয়ে তার সাথে চলে গেলো।তখন একবার ভাবেনি সে কুবের কেমন থাকবে।এখন কেনো ভাবে?
কুবেরের এই ভাবনায় ব্যাঘাত ঘটালো এক লোক।কোট টাই পড়া লোক।কুবেরকে বলছে,'এই খালি তেজগাঁ যাবি?'
কুবেরের যেতে ইচ্ছে করছেনা।সে তাই শুনেও না শোনার ভান করে রইলো।লোকটি আরও দুবার বললো।কুবের এবার আড়চোখে লোকটির দিকে তাকালো।তারপর মাথা নেড়ে তাচ্ছিল্যের সাথে বোঝালো সে যাবেনা।লোকটি ক্ষেপে গিয়ে কুবেরের জমিদারী ব্যাবহারের কারনে তাকে বকতে বকতে চলে গেলো।
আবার কপিলার মেসেজ এলো।'মাঝি আমি মালিবাগ রেললাইনের বস্তিতে থাকি।আইবানা তুমি?
কপিলাও ঢাকাতে শুনে কুবেরের মনটা চনমন করে উঠলো।কপিলার মুখটা স্পষ্ট ভেসে উঠলো।আহারে কত স্মৃতি কপিলার সাথে!তার ইচ্ছে হলো সে এক দৌড়ে ছুটে যাবে মালিবাগ।বহু কষ্টে নিজেকে সে থামালো।
কেন?কুবের কেনো যাবে?যাবেনা কুবের।কপিলা বস্তিতে থাকুক আর বিল্ডিং এ থাকুক তাতে কুবেরের কি?সে এসব তাকে শোনাচ্ছে কেনো?কুবেরকে সে মাঝি মাঝি করে কেনো?সে এখন কুবের রিকশাওয়ালা?সেকি তার কভার ফটো দেখেনি?সেখানেতো রিকশা সমেত কুবেরের ছবি দেয়া আছে।
কিন্তু কুবের কিছুই লিখলোনা।সে একটি দীর্ঘশ্বাস ফেললো। তারপর হাক ছাড়লো ঐ তেজগা,তেজগা....যাইবো না কি তেজগা,তেজগা......
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×