somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কইলজা থাকলে বাইরে আসেন,খেলা হবে।

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা পাঠের আসর বলতে বেশীর ভাগই বোঝায় একটা ঘরের ভিতর অনেকগুলা কবি এক সাথে বসে,তারা মুড়ি চানাচুড় খায়,চা টা পান করে আর একজন একজন কইরা কবিতা পড়ে। কবির কবিতা কবিরাই বইসা বইসা শুনে।ঐখানে কোনো সাধারন শ্রোতা থাকেনা,ঐখানে কোনো সাধারন পাঠক থাকেনা।সেইখানে কবিরাই শ্রোতা,কবিরাই পাঠক,কবিরাই কবিতা পড়ে,কবিরাই তালি দেয়।সবই কবিময়।কেমুন অইলো?লাভ অইলো কি তাইলে?
কবির কবিতাতো সাধারনের কান পর্যন্ত গেলানা।কবির কবিতাতো জানি পাঠকের জন্য,আপামর মানুষের জন্য।সাধারন মানুষ শুনলো কই আর?কবির কবিতাতো কবিগোর মধ্যেই সীমাবদ্ধ থাইকা গেলো।কেমুন অইলো তাইলে?লাভ অইলো কি?
আরও কাহিনী আছে,খাড়ান। সেইখানে এক মুরুব্বী কবিলোক থাকে।হে বড় বড় বয়ান দেয়।হে অমুক আন্দোলন করছে,তমুক বিপ্লব করছে,অমুক কবি তার পরাণের ভাই আছিলো,তমুক কবি তার জানের দোস্ত আছিলো,গুন্টার গ্রাসের সাথে সে কতা কইছে,অরুন্ধুতি রায়ের সাথে তার ছবি আছে।সে যাই কয় তা শুনবার মন না চাইলেও শুনা লাগে।না শুনলে হে আবার ধমক দেয়,মাইন্ডও খায়।ব্যাবহারডা স্বৈরাচারী শাসকের মতো।সেইখানে তার কথা না শুনার কোনো স্বাধীনতা নাই।কিন্তু আমিতো জানি কবিতায় স্বাধীনতার একটা ব্যাপার স্যাপার আছে।কিন্তু মনের বিরুদ্ধে পরাধীনের মতো যদি তার কথাই শুনা লাগে তাইলে কেমুন অইলো!লাভ অইলো কি তাইলে?
আমি এমুন আসরে একবার গেছিলাম।আর যাই নাই।আমার ভাল্লাগেনাইরে ভাই।আমি বুঝি কবিতা ঘরের মধ্যে পড়লে কবিতা ঐ ঘরের মধ্যেই পর্দনশীন মহিলার মতো থাকে।হে আর বাইরে বাইরায় না।কিন্তু কবিতাতো ঘরের ভিতরে রাহার জিনিস না।কবিতাতো ছড়াইয়া দেয়ার জিনিস।ঠিক কবুতররে যেমুন কইরা ছুলা,বুট ছিটাইয়া দিললে আর কবুতররা কামড়া কামড়ি কইরা বাক বাকুম করতে করতে খায় ঠিক তেমন কইরা কবিতারেওতো ছড়াইয়া দেওন লাগে মাইনষের মইদ্যে।মাইনষে যদি বাকবাকুম কইরা কইরা খায় তবেইতো ঐডা কবিতা।কিন্তু তা না কইরা ঘরের মইদ্যেই যদি কবিতা রাইখা দেওয়া অয় তাইলে কেমুন অইলো?লাভ অইলো কি তাইলে?
কবিতা পড়ার আসর যদি এতই করবার ইচ্ছা করে তাইলে বাইরে আহো,কতা আছে।বাইরে মাইক লাগাইয়া মন্চ বানাইয়া (মন্চ না অইলেও চলবো) কবিতা পড়ার আসরের আয়োজন করেন।সারা শহরের মানুষগো ঢোল পিটাইয়া জানাইয়া দেন।তারপর আসেন,দেহি কার কতো কুলায়।
মাইকের সামনে খাড়াইয়া হাজার না হোক শত শত মাইনষের সামনে কবিতা পড়েন।সাধারন মাইনষের ভাল্লাগলে তালি পাইবেন,নাইলে নাই।বুঝেন নাই ব্যাপারটা?বুঝেন নাই?
তা বাদ দিয়া কুনিব্যাঙের মতো খোপের ভিতরে হান্দাইয়া কতোডি আটা ময়দা মাহা গয়না পড়া তামশা নিয়া,কতডি সাবেক আমলা টামলা নিয়া,দু একজন প্রায় পাগল বুইড়া নিয়া,কতডি তামশাগো লগে ছোক ছোক করা ছ্যাবলা নিয়া আর মাত্র দুই একজন কবি নিয়া কুলু কুচকুচি করেন।
শুনেন, এগুনিরে কবিতা পাঠের আসর কয়না।এগুনিরে আমাশা কয়,আমাশা।আমি একবার গেছিলাম এই আমাশায়।আর যাইনা।ভাল্লাগেনা।
এহনো সময় আছে।এইসব আমাশা তামাশা বাদ দেন।
কইলজা থাকলে বাইরে আসেন,খেলা হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×