নিদ নাহি আসে কভু এ দু'টি নয়নে
নীরব চিত্তে স্মরণ করি এ বিরলে,
এ নির্জন ধরায় আছ আমার মনে
রাখিনি কখনো এ হৃদয়ের আড়ালে।
বিকশিত হও এ হিয়ায় ও ভুবনে
এ নিবিড় নিঝুম নিশিত সমকালে,
ক্ষমা তুমি কর মোর নশ্বর জীবনে
শান্তি কর বর্ষণ এই বিশ্ব নিখিলে।
তুমি, বিশ্বের শান্তি স্পর্শক অবিনশ্বর
শিশির কণা মায়ায় করিও বন্ধন
রহমতের আলোয় কর হে ধূসর।
সব পিপাসার হয় যেন অবসান-
থাক সকলের হিয়ায় হয়ে অমর
তোমার নামের যেন হয় আলোড়ন।
৩০/১০/২০০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


