একটি অধ্যায়ের পরিসমাপ্তি...
নতুন অধ্যায়ের স্বপ্ন, নতুন ভাবনা, নতুন পথ, নতুন বেশ, নতুন দিন নতুন ... নতুন... নতুন
... নাকি পুরোণ মুখোশ ফেলে নতুন মুখোশ পড়া
যা হোক মুখোশটা তো নতুন
পুরোণটা বদলে ফেলা খারাপ কী
যদি ঘর পরিষ্কার করা মনটাকে একটু হাল্কা করে?
হাল্কা হতে হতে একদিন উড়ে যাব
মুখোশ খুলে ন্যাংটা হবো
তখন ইচ্ছে হলে ভুলে যেও
প্রিয় পৃথিবী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


