বেগুনবাড়ির ট্রাজেডি শেষ হতে না হতেই পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ আগুন।
গতকাল তেজকুনিপাড়ার এক বিল্ডিং এর চার তলা থেকে আগুনের লেলিহান শিখা দেখেছি। মনে হচ্ছিল কারওয়ান বাজারের দিকে হবে- হয়তো কিছু মানুষ মারা গেছে- মনে পড়ছিল এনটিভির ভবন আর বসুন্ধরার আগুনের কথা- হয়তো সেরকম কিছু...
আজ পত্রিকা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে! কী শুরু হলো ঢাকায়?
পিলখানার থেকে যদি শুরু করি। ঘটনাগুলো ভিন্ন হোক, মানুষ তো আমরা ঠিক-ই হারাচ্ছি।
ভূমিকম্পের কথা শুনছি অনেকদিন ধরে!
মনে হচ্ছে আমার জন্য কোথায় যেন এরকম আয়োজন হচ্ছে...
আমি জানি না, কী হচ্ছে।
ম্যালথাসের জনসংখ্যা নিয়ন্ত্রণ তত্ত্বটা বারবার মনে পড়ছে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


