somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারদের ওপর নজরদারীর জন্য হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে

০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লেখাটি তানভীর শুভর সৌজন্য়ে পাওয়া:

চোর, ডাকাত, সন্ত্রাসীদের ধরার জন্যে সাধারণত ব্যাঙ্ক, শপিংমল কিংবা বাস/ট্রেন টার্মিনালে নিরাপত্তার কথা ভেবে সি সি ক্যামেরা বসানো হয় বলে জানতাম। শুনলাম ডাক্তারদের উপর নজরদারির জন্যে এখন হাসপাতালগুলোতে সি সি ক্যামরার ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যস্বরুপ প্রধানমন্ত্রীকর্তৃক গৃহীত এমডিজি পুরস্কার, বিশ্বের সব দেশের তুলনায় শিশু মৃত্যু হার অর্ধেকের বেশি কমানো সহ আন্তর্জাতিক পর্যায়ে বাহবা পাওয়ার মত আর অনেক সুকীর্তি যে ডাক্তার সমাজ করেছে তাদের নিয়মিত নজরদারিতে রাখা অবশ্যই উচিত তা না হলে তারা আবার কি না কি করে ফেলে!! দুই কালপোশাকধারী র‍্যাব আর উকিল ভাইদের কত দাম! একজন মানুষকে গুলি করে ল্যাংড়া করে আর এক জন কোর্ট এর চক্কর কাটাইয়া ফতুর করে মানুষের হার্ট এটাক করায়। এই ল্যাংড়া আর হার্ট এটাক করা দুইজনে আসে ওই ডাক্তার এর কাছে। ভালো হয় সুস্থ হয় আর তারপর ডাক্তারকে গালি দিয়ে যায় এই বলে যে ডাক্তার তার থেকে কতগুলা টাকা খসাইল। কুকুর যেমন মলমূত্রের গন্ধ পেয়ে শুঁকতে শুঁকতে আসে তেমনি একটু পর হাজির হয় আমাদের বিজ্ঞ সাংবাদিক ভাইয়েরা, তাদের সেই পুরানো অস্ত্র "ভুল চিকিৎসা"কে নিয়ে। এইবার শুরু হয় আসল খেলা। সারা দেশের মানুষ একযোগে ডাক্তারদের গালিগালাজ শুরু করে, বিজ্ঞ মহাপুরুষ সাংবাদিক ভাইয়েরা মানবতার বাণী ঝাড়েন বিভিন্ন পথে ঘাটে মাঠে। সবাই কিন্তু ওই র‍্যাব/পুলিশ আর উকিলের কথা ভুলে যায়। যারা মনে রাখে তারা গ্রেফতার হওয়ার ভয়ে কিংবা মানহানির মামলা খাওয়ার ভয়ে চুপচাপ থাকে। এই হলো সিস্টেম। আমাদের দেশের সব দুর্নীতির আখড়া সরকারি অফিস যার ভিতর সচিবালয় অন্যতম। যেখানে কিনা পিওনও ৫০০ টাকা না পেলে নড়তে চায় না। আর বস'এর একটা সাইন তো মাঝে মাঝে লাখ ছাড়িয়ে যায়। ওই খানে সিসি ক্যামরা লাগালে যে সচিব আঙ্কেল মাসে মাসে গাড়ির মডেল চেঞ্জ করতে পারবেন না আর পিওন চাচু ঢাকা শহরে ফ্ল্যাট এর মালিক হওয়া থেকে বঞ্চিত হবেন। এই দেশের প্রতিটা থানাতে এক একটি মামলা কিংবা চার্জশীট বাবদ যে টাকাপয়সা ওসি সাহেব আর তার সাঙ্গপাঙ্গরা কামাই করে সিসি ক্যামেরা বসাইলে তো বাড়া ভাতে ছাই পড়ে যাবে তাদের। আদালতপাড়াতে নাকি টাকা না দিলে দেয়াল কথা বলে না তাই দেয়াল মামার পেট ভরতি রাখার জন্যে ওইখানে অবশ্যই ক্যামেরা বসানো যাবে না। র‍্যাব ভাইরা তো ধরা ছোঁয়ার বাইরে, কিছু বলতে গেলে আবার ঘুম না হারাম হয়ে যায়।
সুতরাং আমি মনে করি দেশের ওই সব টাকাখেকোদের বাঁচিয়ে রাখতে বিরল প্রজাতির প্রাণী ডাক্তারদেরই এগিয়ে আসতে হবে। মানবতা বলে একটা কথা আছে না...

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

[ফেসবুক থেকে সংগৃহীত ও পরিমার্জিত]
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×