সূর্যমনি ও বাড়ইবাড়ি গণহত্যার নায়ক আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার
তরিকুল ইসলাম সুমন:
মহাজোটের শরীক এরশাদের জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার ১৯৭১ সালে পিরোজপুরের মঠবাড়িয়া থানার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন । মুক্তিযুদ্ধের সময় ৬ সেপ্টেম্বর তারই নির্দেশে তার মামাশশুর রাজাকার কমান্ডার বর্তমানে টিকিকাটা ইউপি চেয়ারম্যান ইস্কান্দার মৃধা, মুকুল বাদশা, রুহুল মৃধা ও আনসার খলিফার নেতৃত্বে ২৫/৩০ জনের রাজাকার বাহিনী উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মিত্র বাড়িতে অভিযান চালায়। এ সময়ে তারা ৩৭ জনকে ধরে সূর্যমনি বেড়িবাধে নিয়ে গুলি করে হত্যা করে। এতে ঘটনা¯'লেই ২৫ জন নিহত হন।
১৯৬৬ সালে যশোর বোর্ডের এস.এস.সি. পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ছাত্র গনপতি হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিরেন, ভিপি আনোয়ার"ল কাদির, জিয়াউজ্জামান, গোলাম মোস্তফা, অমল, শ্যাম ব্যাপারী ও আব্দুল মালেক হত্যার মুল পরিকল্পনাকারী ছিলেন জব্বার ইঞ্জিনিয়ার। এলাকায় বসেই তিনি রাজাকার বাহিনী সংগঠিত করার নেতৃত্ব দেন। তার নির্দেশেই মঠবাড়িয়ায় মেধাবী ছাত্র ও হিন্দুদের হত্যাসহ সব ধরনের লুটপাটের ঘটনা ঘটে। ¯'স্থানীয় মানুষ, মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে এসব কথা জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ¯স্থানীয় জাতীয় পার্টির এক নেতা জানান, জব্বার ইঞ্জিনিয়ার বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার বড় মেয়ের বাসায় আছেন। সেখানে তার বড় ছেলে নাসিরউদ্দিনও থাকেন।
উপজেলার সাপলেজা ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল হক জানান, ’৭১ সালে সাপলেজা কাচারীবাড়ির এক জনসভায় জব্বার ইঞ্জিনিয়ার উদ্ধত কন্ঠে বলেছিলেন ‘মুক্তিযোদ্ধা ও হিন্দুদের ¯'স্থান এই পাকিস্তানের মাটিতে হবে না, হিন্দুদের সম্পদ সব গনিমতের মাল, সব কিছু মুসলমানদের ভোগ করা জায়েজ।’
মুক্তিযোদ্ধা কমান্ডার ও শরণ খোলা থানার কমান্ডিং অফিসার মুজিবুল হক মজনু বলেন, জব্বার ইঞ্জিনিয়ার সুন্দরবন উপকুল এলাকার রাজাকারদের রিং লিডার ছিলেন। তিনি এ অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ সওগাতুল আলম ছগিরের গ্রামের বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট করে। ‘তিনি আমার গ্রামের বাড়িও লুটপাট করেছে। আমার মাকে রাইফেল দিয়ে পিটিয়েছে।’
জানা যায়, যুদ্ধাপরাধী আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার ১৯৬৫ সালে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের নির্বাচনে তৎকালীন চেয়ারম্যান মেম্বারদের ভোটে এম পি নির্বাচিত হন। ’৭০-এর নির্বাচনে তৎকালীন মুসলিম লীগের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া-বামনা-পাথরঘাটা আসনে নির্বাচন করেন। দেশ স্বাধীন হবার পর তিনি আত্মগোপনে চলে যান। ‘৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার তিনি প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৮৬ সালে এরশাদের জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে পিরোজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ’৮৮ সালের ভোট বিহীন নির্বাচনে পুনরায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই সময় তিনি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হন। ’৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তার বির"দ্ধে টিন ও চাল আত্মসাতের মামলা হয়। এরপর মামলা থেকে বাচতে বিএনপিতে যোগ দিলেও ২০০১ সালে পুনরায় তিনি জাতীয় পার্টিতে ফিরে এসে কেন্দ্রীয় রাজনীতি শুর" করেন ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধে নিহত বিনোদবিহারী বিশ্বাসের ছেলে যজ্ঞেস বিশ্বাস ১৯৭২ সালে জব্বার ইঞ্জিনিয়ারকে প্রধান আসামী করে ¯'ানীয় দুই শতাধিক রাজাকারের বির"দ্ধে হত্যা, লুট, অগ্নি সংযোগ ও নির্যাতনের অভিযোগে বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। কিš' ’৭৫-এর পট পরিবর্তনের পর এখানে স্বাধীনতা বিরোধীদের উত্থানের কারণে মামলা দুটি ধামাচাপাসহ সব নথিপত্র গায়েব হয়ে যায়।
দৈনিক আমাদের সময় / ৪ এপ্রিল ২০১০
যুদ্ধাপরাধীর অতীত ঃ আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন
মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।