somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান !গোপন ওয়েবক্যামের শিকার হতে পারেন আপনিও

০৩ রা অক্টোবর, ২০১১ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কাইপে কাউকে দেখছেন ?
ও আপনাকেও দেখছে ?
আপনি রেকর্ড হতে পারেন !
অজানা কোনো গোস্টি আপনাকেও
ব্ল্যাকমেইল করতে পারে।


রাজধানীর অভিজাত বিউটি পার্লার পারসোনার বনানী শাখা থেকে উদ্ধার হওয়া গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র কম্পিউটারের হার্ডডিক্স থেকে মুছে (ডিলিট) ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোপন ক্যামেরা নিয়ে প্রতিবাদকারী মেয়েটির কথা চিন্তা করেই কম্পিউটারের হার্ডডিক্স থেকে তা মুছে ফেলেছেন বলে পুলিশ জানায়। শুক্রবার রাতে একজন শিল্পপতির চিকিৎসক স্ত্রী রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের ৭৬/১ নম্বর ভবনে পারসোনায় স্পা করাতে যান। নিয়ম অনুযায়ী তিনি সেখানে নির্দিষ্টকক্ষে পোশাক পরিবর্তনের একপর্যায়ে গোপন ক্যামেরা লক্ষ্য করেন। এ নিয়ে সেখানে ব্যাপক হট্টগোল শুরু হলে গুলশান থানার পুলিশ গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রসহ কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করে। এছাড়া সেখানকার কর্মচারীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা গোপন ক্যামেরায় আপত্তিকর দৃশ্য ধারণ করার কথা অস্বীকার করেন।

জানা গেছে, পুলিশ কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করার পর ওই নারী চিকিৎসক পুলিশের কাছ থেকে তা নিয়ে যান। পরে তিনি পুলিশকে জানান, হার্ডডিস্কে কোনও আপত্তিকর দৃশ্য পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী পুলিশের জব্দ করা কোনও জিনিস কোনওভাবেই বাইরের কারও কাছে যাওয়ার কথা নয়। তারপরও ওই নারী কীভাবে হার্ডডিস্কটি নিয়ে গেলেনÑ তা নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। হার্ডডিস্কে বিভিন্ন নারীর পোষাক পরিবর্তনের দৃশ্য আছে বলে শুক্রবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম লুৎফুল কবীর জানান, জব্দ করা হার্ডডিস্কটি ওই নারীকে দেখতে দিয়ে পুলিশ বোকামি করেছে। তবে প্রভাবিত হয়ে এটি করেছে বলে মনে হয় না। তিনি বলেন, স্বাভাবিকভাবে ওই বিউটি পার্লারে কোনও সিসি ক্যামেরা রাখার কোনও যৌক্তিকতা নেই। তারপরও সেখানে কেন ক্যামেরাটি স্থাপন করা হয়েছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। গুলশান থানার অপারেশন অফিসার এসআই অপূর্ব হাসান জানান, কম্পিউটারের হার্ডডিস্কে কোনও আপত্তিকর দৃশ্য না থাকায় এবং এ ব্যাপারে কেউ থানায় কোনও অভিযোগ না করায় পুলিশ পারসোনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি। পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস খান বাংলানিউজকে বলেছেন, ইলেকট্রিশিয়ানের ভুলের কারণে সিসি ক্যামেরাটি সামান্য ঘুরে যায়। ফলে এ অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে।




















২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×