এই প্রশ্নের উত্তর খুব সহজে বলা সম্ভব নয় কারণ একাধিক ফ্যাক্টর কাজ করতে পারে। তবে একটা জিনিস খুব লক্ষণীয় যে ইদানিং যশরাজেরা দুইজন বিশেষ নায়িকাকে ক্রমাগত ব্রেক দিয়েই যাচ্ছেন, দর্শক তাদের পছন্দ করছেনা তারপরও। একজন রাণী মুখার্জী আর আরেকজন কংকণা সেন শর্মা।
রাণী মুখার্জীর উথ্থানই হয়েছিলো যশরাজের হাত ধরে। ওদের আশ্রয়ে আসার আগে রাণীর উল্লেখযোগ্য ছবি খুব বেশী নেই। বুদ্ধিমতী রাণী 'দিলওয়ালে...'র পর থেকে ক্রমাগত যশরাজদেরই ছবি করেছেন (অল্পকিছু ব্যতিক্রম ছাড়া)। যশরাজদের ছবি এমনিই হিট হয় সাথে রাণীও হিট হলেন। আদিত্য চোপড়ার সাথে প্রেম করে এই প্রতিষ্ঠানের সম্পর্কটা আরো পাকা করলেন। তাই তার পড়তি সময়ে তাকে নিয়ে একের পর এক মুভি বানিয়ে যাচ্ছে যশরাজ ফিল্ম এবং সবগুলোই একের পর এক মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। 'তারা রাম পাম', 'লাগা চুনারী মে দাগ', থোড়া পেয়ার থোড়া ম্যাজিক' এবং সর্বশেষ 'দিল বোলে হাড়িপ্পা'। শেষের ছবিতে 'কচি এবং হিট নায়ক' শহীদ কাপুরকে নিয়ে চেষ্টা করলেন, ওজন কমালেন, বিকিনি পড়লেন...........কিন্তু হায়! ভবি ভুললোনা।
আর কংকণার কথা কি বলবো, ওকে তো নায়িকাই মনে হয়না। বড় জোড় নায়িকার বড় বোন হিসেবে চালানো যেতে পারে।
http://www.boxofficeindia.com/
করণ জোহর খুব কম বাজেটে (১৫ কোটি রুপি) মুভিটি বানিয়েছেন তাই ছবি তৈরীর টাকা হয়ত উঠে আসবে কিন্তু হিট বা সুপারহিটের তকমা লাগানো যাবেনা। উপমহাদেশের দর্শক 'বুড়া নায়ক আর কচি নায়িকা' দেখে অভ্যস্ত, উল্টোটা হজম করতে এদের কষ্ট হয়।
বাংলাদেশেও অবশ্য কিছু 'লায়াবিলিটি' নায়ক বা নায়িকা আছে, খুঁটির জোরের কারণে ইচ্ছা না থাকলেও তাদের সহ্য করতে হয়। উদাহরণ............উহুঁ, আজকে এ পর্যন্তই। আপনারা চাইলে দিতে পারেন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



