ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দিতে অনশন করছে ২০১৪ ব্যাচের অনেক শিক্ষার্থী । শুনলাম এর মধ্যেই অসুস্থ হয়ে গেছে প্রায় ৩৭ জন । আমার মতামত হচ্ছে, এদেরকে এই সুযোগটা দেয়া উচিত । কারণটা সিমপ্লি বলি, অনেক বিশ্ববিদ্যালয়েই কিন্তু এই সুযোগ বন্ধ করা হয়েছে, এখানে আন্দোলন করা হচ্ছে একটা কারণেই তারা বুঝতে পারছে এখানে পড়ার একটা গুরুত্ব আছে । আমার মনে হয় যারা এই গুরুত্বটা বুঝে তাদের উচিত এখানে পড়া । হয়তোবা আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকেই এখানে আসতে পারবে না । কিন্তু যারাই আসতে পারবে তারা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একেকটা সম্পদ হবে । তারা নিজেদের জন্য না, তাদের ব্যাচের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর জন্য এই সংগ্রামটা করে যাচ্ছে । এই আত্মত্যাগটা যারা করতে পারছে তারা অবশ্যই দেশের জন্যও কিছু করার স্পৃহা রাখে । এই যোগ্যতাটা তাদের আছে । সেটা আমি বলবো প্রামানিত হয়ে গেছে ইতিমধ্যেই । অনেকেই এখানে এসে নিজেদের আখের গুছিয়ে চলে যায়, ভাবে যে সরকারের কাজ হচ্ছে মেধাবীদের পিছনে টাকা ঢালা, কিন্তু পাব্লিক এ পড়ে যদি জেনারেল পাব্লিকদের জন্য কিছু করার ইচ্ছা না থাকে তাহলে আসলেই এমন মানুষদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই । শুভকামনা অনুজদের জন্য । ২০১৪ ব্যাচটা অভিশপ্ত হয়েছে প্রশাসনের জন্য, শিক্ষার্থীদের জন্য নয়-এটা প্রমাণ করে দাও
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।