somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘মুক্তিযুদ্ধ সেনাবাহিনী পরিচালনা করেছেন’ প্রতিমন্ত্রীর এ মন্তব্যে সংসদে তুমুল হট্টগোল

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক না সামরিক বাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল-এ নিয়ে জাতীয় সংসদে তোপের মুখে পড়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যান্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। খোদ সরকার দলীয় সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদ, বাক-বিতণ্ডা ও তুমুল হট্টগোলের মুখে এক পর্যায়ে অসহায় হয়ে পড়েন ওই মন্ত্রী। উত্তপ্ত সংসদে শেষ পর্যন্ত তীব্র প্রতিবাদের মুখে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন। ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতার হস্তক্ষেপে প্রতিমন্ত্রী ‘রাজনৈতিক নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে’ উল্লেখ করলে পরিস্থিতি শান্ত হয়।

আজ বুধবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে এই বিতর্কের ঘটনা ঘটে। জাসদের কার্যকরী সদস্য মইনুদ্দিন খান বাদলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ‘মুক্তিযুদ্ধ সেনাবাহিনী পরিচালনা করেছেন’ এ কথাটি বলার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। সরকারি দলের সংসদ সদস্যরা একযোগে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন।

সভাপতির আসনে বসা ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বারবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। প্রায় ১৫ মিনিট ব্যাপী চলা উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারি দলের প্রথম সারির নেতাদেরও বেগ পেতে হয়।।

প্রশ্নোত্তর পর্বে জাসদের মইনুদ্দিন খান বাদল বলেন, স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের নানাভাবে অবহেলা করা হয়। এবার স্বাধীনতার পক্ষের মহাজোট সরকার ক্ষমতায় আসার পরও একই চিত্র দেখা যাচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে যারা অস্ত্র ধরে যুদ্ধ করেনি, কিন্তু ষাটোর্ধ্ব বৃদ্ধ যারা মুক্তিযুদ্ধকে সংগটিত করেছেন- তাঁদেরকে কোন খেতাব বা সম্মানিত করা হয়নি। অথচ আমরা বলছি এটা রাজনৈতিক যুদ্ধ। কিন্তু খেতাব দেয়ার ক্ষেত্রে সেনা অফিসারদেরই দেয়া হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই যুদ্ধে অস্ত্র হাতে না নিয়েও অনেকে অবদান রেখেছেন। রাষ্ট্র তাঁদেরকে সম্মান ও খেতাব দিয়েছে। আমাদের দেশে এমন অনেক ব্যক্তিত্ব ছিলেন। যাঁরা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। তাঁদেরকে সম্মানিত বা খেতাব দেয়ার কোন পরিকল্পনা সরকারের আছে কিনা তা জানতে চান প্রতিমন্ত্রীর কাছে।

এ প্রশ্নের জবাব দিতে ওঠে প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনেককেই খেতাব দেয়া হয়েছে। বেসামরিক অনেকেই খেতাব পেয়েছেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও খেতাব পেয়েছেন। কিন্তু তিনি সামরিক বাহিনীর সদস্য ছিলেন না। যেহেতু সেনাবাহিনীর পরিচালনায় মুক্তিযুদ্ধ হয়েছে...এ বাক্য বলার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন।

সরকারি দলের এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, শামসুর রহমান শরিফ, ইস্রাফিল আলম, কে এম খালিদ বাবু, আকম মোজাম্মেল হক, ধীরেন্দ্র নাথ শমভুসহ অধিকাংশ সংসদ সদস্য দাঁড়িয়ে ওই বক্তব্যে প্রত্যাহার করার জন্য প্রবল দাবি জানান। মাইক ছাড়াই সংসদ সদস্যরা বলতে থাকেন- ‘আমরা জাতির জনকের নেতৃত্বে যুদ্ধ করেছে। এটি একটি রাজনৈতিক যুদ্ধ। জাতির জনক মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনী মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়নি।’

তাঁরা এখনই প্রতিমন্ত্রীকে তাঁর বক্তব্যে প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করার দাবি জানান।

তীব্র হৈ-চৈ, বাকবিতণ্ডার মাঝে প্রতিমন্ত্রীকে নিরবে দাঁড়িয়ে থাকতে হয়। প্রবল প্রতিবাদের মুখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে এক পর্যায়ে নিজ আসনে বসে পড়েন। পরিস্থিতি শান্ত করতে এ সময় ফ্লোর নেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বলেন, ‘প্রতিমন্ত্রীর (এবি তাজুল ইসলাম) কথা সংসদ সদস্যরা মানতে সম্মত নন। প্রতিমন্ত্রীকে বসিয়ে দিয়ে বরং আপনিই (স্পিকার) বিষয়টি নিষ্পত্তি করে দিন।’

ডেপুটি স্পিকার পরিস্থিতি শান্ত করতে গিয়ে বলেন, ‘উনি (প্রতিমন্ত্রী) উদাহরণ দিতে গিয়ে মায়ার কথা বলেছেন। যাঁরা অস্ত্র হাতে নেয়নি, সমস্ত বিষয় সংগটিত করেছে- যাঁদেরকে আমরা মুক্তিযুদ্ধের সংগঠক বলি। তাঁদের প্রতি সম্মান দেখানোর জন্য কোন খেতাব বা সম্মানের ব্যবস্থা করবেন কি না, এটা ছিল আপনার (প্রতিমন্ত্রী) কাছে প্রশ্ন। আপনি সামরিক বাহিনীর লোক হওয়াতে বোধহয় এমন কথা বলেছেন।’ তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু নেতৃত্বে যুদ্ধ করেছি। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন।

হৈ-চৈ’র মাঝে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, ‘আমি ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধ করেছি। পরে সেনাবাহিনীতে কমিশন পেয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাজনৈতিক নেতৃত্বেই হয়েছে। সে সময় বঙ্গবন্ধুর স্বাধীন সরকার বিচার-বিবেচনা করে যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদেরকে খেতাব দিয়েছিল। সিভিলিয়ানদের খেতাব দেওয়ার বিষয়টি এতোদিন আলোচনায় আসেনি। কিন্তু এটি আগেই আসা উচিত ছিল।’

তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। স্বাধীনতায় যারা বিশ্বাস করতো না তারাই দীর্ঘদিন ছিল ক্ষমতায়। এখন সময় এসেছে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধের সংগঠকদের যথাযথ সম্মান ও খেতাব দেয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে আমিও একমত যে, সিভিলিয়ানদের খেতাব দেয়া যায়। যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাঁদের খেতাব ও সম্মানিত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেব।

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে পরও ক’জন সরকারি দলের সংসদ সদস্য দুঃখপ্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করার দাবিতে সোচ্‌চার থাকলে স্পিকার বলেন, ‘দিস ইজ টু মাচ’। এ সময় কয়েকজন সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ নিয়ে বক্তব্য রাখতে চাইলে স্পিকার বলেন, প্রশ্নোত্তর পর্বে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার কোন সুযোগ নেই। আর এ নিয়ে আর বিতর্কেরও কোন সুযোগ নেই। স্পিকার এরপর কাউকে ফ্লোর না দিয়ে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চলে গেলে ১৫ মিনিট ধরে চলা উত্তপ্ত অধিবেশন শান্ত হয়।

সুত্র: দ্যা ডেইলি স্টার , আর টি এন এন
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×