এই ছবিখান অইছে বিশ্বের বিখ্যাত আর বিশ্ব কাপাইন্না ছবির মইধ্যে এক্কেন । এই ছবিয়ান তুইলছিলেন হটোগ্রাফার Kevin Carter, ১৯৯৪ সালে ঐ সুদানের জাতিসংঘের খাদ্য গুদামের কাছে । ছবিয়ান কিয়া কয় জানেন্নি? ওই শকুনডার দিকে চানতো। হেতে বই রইছে কোন সময় ছোট্ট হোলাডা মইরবো। হোলাডা মরার হর শকুনডা এই ছোট্ট বাইচ্চাটার শরীরের মাংস ছিলা ছিলা খাইবো। এ ছবিয়ান হে সময় সারা দুইন্নাতে ব্যাফক আলোড়ন তুইলছিল। তই বাইচ্চা হোলাডার শেষ হরিণতি কিয়া অইছিল হিয়েন কেহ জাইনতো হারে ন। হটোগ্রাফার Kevin Carter-ও কইতো হাইত্তো ন। এই ছবিয়ান Pulitzer Prize হাইছিল । হটোগ্রাফার Kevin carter এই ছবিয়ান তুইলবার ৩ মাস হর সুইসাইড করি মরি গেছে ।হরে জানা গেছে, ছবিয়ান তুইলবার হরেত্তুন হে মিয়া মানসিকভাবে ভাঙ্গি হইস্সিলেন। ইল্লাই হেতে সুইসাইড করি মরি গেছে।
আত্মহত্যার কইরবের আগে Kevin Carter নিচের কতাগুলান হেতের ডায়রিতে লেখি গেছে-
Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full i may be. I pry that He will protect this little boy, guide and deliver him away from his misery. I pray that we will be more sensitive towards the world around us and not be blinded by our own selfish nature and interests. I hope this picture will always serve as a reminder to us that how fortunate we are and that we must never ever take things for granted.
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।