somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিনারগুলোই বেয়নেট আমাদের

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবিতা আবৃত্তির অপরাধে জেল খেটেছিলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান। যে কবিতাটির জন্য জেল খেটেছিলেন সেটি হলো মোহাম্মদ জিয়া গোকালপ এর লেখা কবিতা মিনারগুলোই বেয়নেট আমাদের। কিছুদিন আগে তুরস্কে সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময়ও এরদোয়ান জনসমাবেশে আবৃত্তি করেছিলেন এ কবিতাটি। কবিতাটির বাংলাঅনুবাদ প্রকাশিত হয়েছে ইনভেলাপ পাবলিকেশন্স থেকে প্রকাশিত বই নির্বাচিত বিদেশী কবিতা বইয়ে। বইটির অনুবাদ করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজী সাহিত্যের অধ্যাপক সায়ীদ আবুবকর।
সায়ীদ আবুবকর নব্বই দশকের একজন শক্তিশালী কবি। প্রণয়ের প্রথম পাপ- দিয়ে যার পদযাত্রা বাংলা কবিতায়। তার কবিতাই তাকে বাংলা কবিতার পাঠকদের কাছে আলাদা পরিচয় এনে দিয়েছে। পেশাগতভাবে একজন অধ্যাপক হলেও সায়ীদ আবুবকর তাঁর কর্মের পরিধি শুধু অধ্যাপনা বা শুধুই কবিতা রচনায় সীমাবদ্ধ থাকেন নি। তিনি অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্তের ইংরেজী কবিতাও। অনুবাদ করেছেন কবি আল মাহমুদের কবিতার বই সোনালী কাবিন। এছাড়াও সম্পাদনা করেছেন আধুনিক বাংলা কাবিতা নামক সংকলনের।
'নির্বাচিত বিদেশী কবিতা' বইটি আরেকবার প্রমাণ করে কাব্যঅনুবাদে সায়ীদ আবুবকরের শক্তিমত্তাকে। এতে আছে দু ফু, রাবিয়া আল বাসরি, জালালউদ্দীন মোহাম্মদ রুমী, হঙ উ, টমাস জেফারসন, জন টাইলার, পার্সি বিশি শেলি, উইলিয়াম বাটলার ইয়েটস, স্টিফেন ক্রেইন, মোহাম্মদ জিয়া গোকাল্প, স্যার আল্লামা মোহাম্মদ ইকবাল, খলিল জিবরান, উম্মে কুলসুম, নাজিম হিকমত, আয়াতুল্লাহ সাইয়িদ রুহুল্লাহ খোমেনি, পাবলো নেরুদা, মির্জা কেম্প, ফয়েজ আহমদ ফয়েজ, মির্জা তুরসান জেদ, লু লি, মুস্তাই করিম, বখতিয়ার ভেগাবজেদ, গুন্টার গ্রাস, মায়া অ্যাঞ্জেলো, ওলেগা শেস্তি-নিস্কি, কে ইয়ান, ঝো লিং, চিনুয়া আচেবে, টমাস ট্রান্সট্রোমার, তুমানবাই মোল্দাগালিভ, মাহমুদ দারবিশ, এ পি জে আবদুল কালাম, হাসান নাজাফি, বব ডিলান, নরেন্দ্র মোদি, ফাতিমা রাকি, বিক্রম শেঠ, খালিদ আলবাদুর, ভক্ত রাজ গিরি প্রভৃতি কবিদের কবিতার অনুবাদ।
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ জগৎবিখ্যাত লেখকদের কবিতা পড়ে বাংলা ভাষাভাষী পাঠকগণ আলাদা স্বাদ পাবেন বলে আশা করি।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×