somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবৈধ শ্রমিক নিয়ে মজাদার প্রশ্ন আর উত্তর

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পিকারঃ মাননীয় সদস্য----

সদস্যঃ মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু এ দেশটিকে স্বাধীন করেছিলেন বলেই আজকে যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি এটা আমার স্বাধীনতার সুফল।
আমার সেই স্বাধীন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আজকে প্রবাসীরা কাজ করে। আজকে আমার নির্বাচনী এলাকা চৌগাছা-ঝিকরগাছা- সেখানে প্রায় ১ লক্ষ্ মানুষ মালয়েশিয়াতে আজকে সেখানে কর্মরত।

মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্নঃ
মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ শ্রমিকদেরকে বৈধ করিবার বিষয়ে বর্তমান সরকার কোন বিশেষ পদক্ষেপ গ্রহণ করিয়াছে কিনা? করিলে তাহা কী? মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ।

স্পিকারঃ ধন্যবাদ, মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।

মন্ত্রীঃ মালয়েশিয়াতে যারা অবৈধ—আমি অবৈধ বলবো না। যারা কাগজপত্র নাই এভাবে কাগজপত্রহীন অবস্থায় তারা বসবাস করছে এবং তাদের মাঝে মাঝে যে পুলিশ ধাওয়া করে বিভিন্ন রকমের হেরেজ করে সে ব্যাপারে আমরা ওয়াকেবহাল আছি এবং অচিরেই আমরা তাদেরকে আমাদের সাথে একটি মিটিং হয়েছে আরো একটি মিটিং হওয়ার কথা এবং তারা তাদের প্রতিনিধি আমাদের মন্ত্রণালয়ে পাঠাতে সক্ষম না হয় আমি নিজে গিয়ে ওখানে তাদের মন্ত্রীর সাথে কথা বার্তা বলবো। যাতে করে আমাদের কর্মীরা সেখানে নির্দ্বিধায়, নির্বিঘ্নে কাজ করতে পারে। সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং আগামীতে সচেষ্ট সচেষ্ট থাকবো।
ধন্যবাদ, মাননীয় স্পিকার।

স্পিকারঃ
ধন্যবাদ, মাননীয় মন্ত্রী।

সারমর্মঃ
১। মাননীয় সদস্য তার এলাকার ১ লাখ মানুষ মালয়েশিয়াতে কামলা দেয় এটা নিয়ে খুব গর্বিত। তার এলাকায় দেশের কারখানায় ১ লাখ লোক কাজ করলে তিনি গর্ব করলে ভালো হতো ।

২। মন্ত্রীঃ মালয়েশিয়াতে যারা অবৈধ—আমি অবৈধ বলবো না। যারা কাগজপত্র নাই এভাবে কাগজপত্রহীন অবস্থায় তারা বসবাস করছে এবং তাদের মাঝে মাঝে যে পুলিশ ধাওয়া করে বিভিন্ন রকমের হেরেজ করে সে ব্যাপারে আমরা ওয়াকেবহাল আছি

মোরালঃ বিদেশে অবৈধ অবস্থায় পুলিশের ধাওয়া না খেয়ে দেশের শ্রমিকদের দেশেই কাজের ব্যবস্থা করতে পারলে সেটা গর্বের বিষয় হতে পারে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×