somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Cradle of Masonic Rituals: Zedekiah Cave

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেরুজালেমের Old City Wall হলো Damascus এবং Herod গেটের মাঝামাঝি। Old City Wall বরাবার নীচেই Zedekiah গুহা। সংকীর্ন গুহামুখ পেরিয়ে নিম্নমুখী ঢাল ধরে হাঁটলে পাওয়া যাবে ৩০০ফুট লম্বা অডিটেরিয়ামের মত প্রকোষ্ঠ। গুহার ছাদ চুঁইয়ে যে পানি পড়ে, তার অন্য নাম যেদেকিয়াহর কান্না।



গুহামুখটাই শুধুমাত্র প্রাকৃতিকভাবে তৈরী। বাকীটা আসলে কয়েক হাজার বছর ধরে টেম্পল নির্মান বা অন্য কাজে পাথর কেটে নেয়ার ফসল। যদিও পাথর কাটা কবে নাগাদ শুরু হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

অটোম্যান সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট ওল্ড সিটির বর্তমান দেয়ালগুলো তৈরী করেন। আপাতদৃষ্টিতে মনে হয় সে কাজেও এখান থেকে পাথর কাটা হয়েছিলো। ১৫৪০এর দিকে নিরাপত্তাজনিত কারনে এটি সীল করে দেয়া হয়।

এর পরে এই সাইটটি ৩০০ বছরের জন্য ইতিহাসের আড়ালে চলে যায়। ১৮৫৪সালে আমেরিকান মিশনারী জেমস টার্নার বার্কলে তার কুকুর নিয়ে এই গুহার পাশ দিয়ে যাচ্ছিলেন। তার ভাষ্যমতে, কুকুরটি নেকড়ের গন্ধ পেয়ে ওল্ড সিটি ওয়ালের কাছাকাছি ধুলোমাটি খুদতে গিয়ে হঠাৎ গর্তের মধ্যে উধাও হয়ে যায়। বার্কলে এবং তার দুই পুত্র মিলে ফাটল গলিয়ে ভেতরে প্রবেশ করে এবং এভাবেই আবার ইতিহাসে জীবন্ত হয়ে ওঠে।

মজার বিষয় হলো এই সাইটটি ফ্রিম্যাসনদের তীর্থস্থানের মধ্যে অন্যতম। তার কারন হলো কিংবদন্তী আছে, কিং সলোমনের প্রথম টেম্পল নির্মানের জন্য এখান থেকে পাথর কাটা হয়েছিলো। (ম্যাসনরা কিং সলোমনকে প্রথম গ্রান্ড মাস্টার বলে থাকে।) ইসরাইলের ফ্রিম্যাসনরা তাদের বার্ষিক রিচুয়াল/অনুষ্ঠান এখানেই করে থাকে। ইসরাইলী ফ্রিম্যাসনের প্রধান মাট্টি শেলনের ভাষ্যমতে ১৮৬০ সাল থেকেই তারা এখানে অনুষ্ঠান করে আসছেন।



কাকতালীয়ভাবে যে জিনিসটি মিলে যায় তা হলো দাজ্জালের আবির্ভাব সম্পর্কে হযরত মুহম্মদ(সঃ) এর সুনানে ইবনে মাজাহর একটি হাদীস। দাজ্জাল পাথুরে এলাকা থেকে আবির্ভূত হবে এবং সারা দুনিয়ায় কদাচার ছড়াবে।

সুত্র:
১. উইকিপিডিয়া
২. Scribd.com
৩. দাজ্জাল
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×