somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফল যারা, কেমন তারা?

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফলতার গল্প শুনতে জাকার্বার্গ, ইলন মাস্ক, বিল গেটসদের দিকেই শুধু তাকিয়ে থাকি আমরা। কেন শুধু তারাই?
হিটলার-স্তালিনরা কি দোষ করেছিল?
হ্যাঁ, জানি। শেষেরদল খুনে। রক্ত দিয়ে ইতিহাসে তাদের নাম লেখা। কিন্তু 'সফল' বলতে যেসব বিত্তশালীদেরকে আমরা আইডিয়াল হিসেবে ধরছি, তারা সবাই কি শুধু দুধে ধোওয়া তুলসিপাতা?
'ক' থেকে 'ঙ' পর্যন্ত পাঁচজন মানুষ একটা ঘরে আটকা পড়লেন। ঘরে তাঁদের জন্য পাঁচখানা রুটিও রাখা ছিল। 'ক' যেভাবেই হোক, সাড়ে চারখানা রুটিই কবজা করে নিজের কাছে রেখে দিয়েছেন। আপনার কি মনে হয়, বাকি আধখানা রুটি চুপচাপ সবার ভাগ করে খাওয়া উচিৎ?
'ক'য়ের সাফল্যে সবাই হা করে তার দিকে তাকিয়ে থেকে আধখানা রুটিটা থেকে কিভাবে নিজের কাছে আরো বেশি রাখা যায়, তার তালিম নেয়া উচিৎ?
পৃথিবীতে আমরা যদি বন্দিই হয়ে থাকি, রিসোর্সও যদি আমাদের সীমিত হয়ে থাকে, তাহলে কেন রিসোর্স দখলের নিষ্ঠুর এই প্রতিযোগিতায় মেতে উঠতে হবে?
আমি আপনি গরীব না হলে, বলা ভালো 'বিফল' না হলে, তারা কেউ সফল হতে পারতো না। পুঁজিবাদী সফলদের দিকে তাকিয়ে মুখে লালা ঝরানোর আগে ভেবে দেখবেন, আফ্রিকান কন্টিনেন্টের উপোষ থাকা মানুষদের খাবারই আপনার আইডলের প্লেটে যাচ্ছে। আপনার আইডল যত পরিবেশবাদীই হোক না কেন, ঘুরপথে তাদের মদতেই কার্বন নিঃসরণ বাড়ছে। কেনা হচ্ছে অস্ত্র। মরছে মানুষ। একজন 'সফল' মানুষ হবার স্বপ্ন দেখার আগে ভেবে রাখা ভালো, পৃথিবীটা বসবাসের অযোগ্য করে তোলাটাই কি আমার সফলতা?
আমাদের এই গ্রহটাতে এই মুহূর্তেই মাটির নিচে যতগুলো বিষ্ফোরক পুঁতে রাখা আছে, সেগুলো সরাতে সময় লাগবে ৫০০ বছরেরও বেশি। এখন, এই মুহূর্তেও যেগুলো পোঁতা হচ্ছে, সেগুলোর কথা নাহয় বাদই দিলাম।
'সামাজিক' লেবেল আঁটা অসুস্থ প্রতিযোগিতাময় এই পৃথিবীতে আপনিও প্রতিযোগী হিসেবে যোগ দেয়ার আগে একবার ভেবে দেখতে পারেন, পৃথিবীটা একটা ঘরেরই মতো। সাত আটশো কোটি মানুষ এই ঘরটাতে আমরা বাস করছি। পিস্তল, ছুরি, চাকু দিয়ে মানুষ মারার সংস্কৃতিটা আমরা ঘৃণা করতে শিখলেও রিসোর্স দখলে রেখে অপরকে ভাতে-পানিতে হত্যা করাটা আমাদের কাছে ঘৃণার্হ তো হয়ইনি, বরং আমরা ব্যাপারটাকে 'মহৎকর্ম' রূপ দিয়ে বসে আছি। পৃথিবীর সবাইকে যদি আপনি মানুষ ভাবতে না পারেন, তাহলে এই পৃথিবীতে বাস করার ক্ষেত্রে সবচে অযোগ্য ব্যক্তি আপনিই। প্রতিযোগিতা নয়, সহনশীলতা আর ভালোবাসাই আমাদেরকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারে। ক্লাসে ফার্স্ট হবার আগ্রহের চেয়ে যেই ছেলেটা পেছনের বেঞ্চে কিছু না বুঝেই বসে থাকে, তাকে বোঝানোটাই আমাদের স্বাভাবিক কর্ম হবার কথা ছিলো। কিন্তু আমরা শুরুই করি ডিসক্রিমিনেশনের মাধ্যমে। 'খারাপ ছেলেদের সাথে মিশবে না'; উপদেশটাই আমাদেরকে খারাপ বানিয়ে দিচ্ছে। প্রতিযোগিতা, সফলতা আমাদের অন্ধ করে দিচ্ছে ক্রমশ অধিক পুঁজিবাদী হওয়ার দৌড়ে। বিশ্বের সাতানব্বই ভাগ সম্পদ যাদের দখলে, তারাই কি এই যুগের হিটলার, স্তালিন না?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×