somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানোয়ার যখন উর্দি পরে

১৫ ই মে, ২০০৭ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩ দিন আগের যে ঘটনাটা আমাকে চমকে দিয়েছিল তা অন্য যে কাউকেও চমকে দিতো...

সময় বেলা ১১ টা, স্থান পান্থপথ সিগনাল (পান্থপথ আর গ্রীনরোড যেখানে ক্রস করেছে)। প্রতিদিনকার মতো বাইক নিয়ে জ্যামে আটকে আছি। দেখলাম আর্মির একটা জীপও আছে। জীপটার সামনে বাদিকে একটা ঠেলাগাড়ি কোনমতে একপাশে এসে থামলো। ঠেলাগাড়িটার পজিশন নিয়ে থামতে একটু সমস্যা হচ্ছিল। ঠেলাগাড়িতো আর বিনাশুল্কে কেনা অটোমেটিক যান নয়! দাড়াতে একটু সময় লাগে। জীপের চালককে তাই ব্রেকটা সামান্য জোরে চাপতে হয়েছিল। মুহুর্তেই ঘটনাটা ঘটে গেল। জিপ থেকে বেরিয়ে এলেন বছর ত্রিশের মহামান্য অফিসার। বীরবিক্রমে প্রায় মিনিটখানেক ধরে ঠেলাগাড়ির চালকের দুইগালে চড় মেরে চললেন তিনি। ভাবছিলাম থামে না কেন। অসহায় চালকের বোকা বোকা চেহারা দেখে তিনি হয়তো আরো বেশি অসহায় বোধ করছিলেন। হয়তো হিন্দী ছবির নায়কের কথা মনে পড়ছিল তার। এতো কোন রসালো মারপিটই হলো না! তাই ভেবেই কি তিনি একমুহুর্ত থামলেন? হ্যা... সত্যিকার বীরত্ব দেখাতে এগিয়ে চললেন তিনি ঠেলাগাড়ির পেছনদিকে। বার তেরো বছরের ছেলেটা ঠেলাগাড়ি চালাতে সাহায্য করে। এতোক্ষন ভয়ার্ত চোখে সে এই দৃশ্য দেখছিল। এবার আমাদের হিরো এগিয়ে চললেন তার দিকে। আবারো শুরু করলেন তার নিজস্ব স্টাইলের কন্টিনিউয়াস চড়-থাপ্পড়।

সে দৃশ্য অসহ্য। আমি ঠিক বুঝতে পারছিলাম না চারপাশের এই মানুষগুলো কিভাবে এই দৃশ্য সহ্য করছে! এই অন্যায় সহ্যশক্তির জন্যই কি উর্দিধারিরা এদেরকে বলে 'ব্লাডি সিভিলিয়ান'? জ্যামে আমি ছিলাম অন্যপাশে। আমার ইচ্ছে হলো বাইকটা পাশে দাড় করিয়ে রেখে জানোয়ারটাকে ধরি আর এই শিশুটিকে বলি যে তোমার খুশিমতো চড়িয়ে এর গালদুটো লাল দাও। কিন্তু জ্যাম ছেড়ে দিল।

আমি ভাবছিলাম যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন একজন মানুষ কিভাবে এমন পশু হয়ে যেতে পারে? ৭১ -এর সেই নরপশুরা যখন সাধারন মানুষদের উপর ঝাঁপিয়ে পড়তো তখন কি ওই শিশুটির মতো অসহায় হয়ে তাকিয়ে থাকতো ওর পূর্বপুরুষেরা?

আমার চোখে জুলুমের একটাই রূপ। দেশী কিংবা বিদেশী জুলুম বলে কিছু চিনিনা আমি।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:১৬
৪০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×