আল-মামুন জুয়েল ( হিমু )
আজ বেশ কিছু দিন তোর খুব কদর,
অফিস পারা থেকে মিডিয়ায় ,
ফুটপাথ থেকে রাস্তায় ,
চা এর দোকান আর রেস্তোরায় ।
ধরি মাছ না ছুই পানি ,
এভাবেই বিবেক কে করছে গুম ।
ঘুমাও ঘুমাও সবাই, কোন ক্ষতি নেই ।
খবরদার বিবেক কে ঘুমাতে দিওনা আর ,
ওকে জাগিয়ে রাখো
ওর প্রয়োজন আছে জেগে থাকার ,
না হলে তোমরা আর জাগতে পারবেনা ।
তোমরা ঘুমিয়ে থাকলে আর শেষ রক্ষা হবেনা ।
গুম হচ্ছে মানবতা , গুম হচ্ছে গনতন্ত্র ।
গুম হচ্ছে বেঁচে থাকার আছে যত মূলমন্ত্র ।
সেই কবে গুম হয়েছে ,বেঁচে থাকার অধিকার।
সেই কবে গুম হয়েছে মূল্যবোধ ।
আর কি বাকি আছে গুম হওয়ার...চেতনা ?
ও ফেন্সিডিল আর ইয়াভার নেশায় ঝিমুচ্ছে
এক দিন ও অচেতন হয়ে ভাসবে বুড়িগঙ্গায় ।
ব্যাস ঝামেলা চুকে গেল ।
মানবতা,গনতন্র,অধিকার, বেঁচে থাকার মূলমন্ত্র
সব আছে , কে বলেছে হারিয়ে গেছে ।
বসে থাক বুড়িগঙ্গা শীতলক্ষ্যার পারে
গালে হাত দিয়ে ।
কখনো ভেসে উঠবে মানবতা, কখনও গণতন্ত্র ।
কখনো বিবেক , আবার কখনো বেঁচে থাকার মূলমন্ত্র ।
ধৈর্য ধরে বসে থাক আরও বাঙালি জাতি
বিয়াল্লিশ বছর বুড়িগঙ্গার পারে ।
হইত গুম হওয়া স্বাধীনতাটাও খুজে পাবি একদিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




