somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদল দিনের কথা : বর্ষণ সিক্ত দিনলিপি

০২ রা আগস্ট, ২০০৬ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ সকাল থেকেই একটানা ঝুম বৃষ্টি। বোকা বোকা গাছগুলো কেমন জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। পার্কিং লটে গাড়ির আয়নায় বৃষ্টির আঁচড়। অবিরাম জল পড়া কার্নিশ বেয়ে। টুপটাপ। ঠিক যেন আমার প্রিয় দেশের বৃষ্টির আমেজ। কিন্তু কমতিও ছিলো এক জায়গায়। মেঘের কোন গর্জন নেই। মেঘের ডমরুই যদি না বাজলো তবে প্রবল বর্ষণটাও যে বড্ড একপেশে হয়ে যায়। হৃদয় যদি না কাঁপাবি গুরুগম্ভীর নিনাদে তবে তোর এই বাঁধ ভাঙ্গা কান্নার ঐশ্বর্য্য কি পরিপূর্ণতা পাবে বল? আলোর ঝলকে চোখ ধাঁধিয়ে গেলে তবেই না বলা যাবে 'ঐ আসে ঐ অতি ভৈরব হরষে'। তবুও আমার আজ খুব ভালো লেগেছিলো। উছলে ঊঠেছিল হৃদয়। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির ছাঁট এসে পড়ছিল গায়ে। হাত বাড়িয়ে মুক্তদানা ছূঁয়ে দেখলাম। আহ কি সুন্দর, কি কোমল পরশ। মনে মনে গুনগুন করে গাইতে লাগলাম-

একটুকু ছোঁয়া জাগে, একটুকু কথা শুনি,
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি।

হঠাৎ মনে হলো এ কি! বর্ষার কোন গান এলো না মনে! হাতড়ে বেড়ালাম স্মৃতির সংগ্রহশালায়। নাহ! যুঁতসই কোন গানই আজ মনে আসছে না। ব্যাপক খোঁজাখুজি শেষে মনে পড়লো - 'পাগলা হাওয়ার বাদল দিনে . . .।' তার রেশ কাটতে না কাটতেই- "বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান।" এবার আমি উল্লসিত হয়ে উঠলাম। প্রিয় গানকে স্মৃতির তলা থেকে উঠিয়ে আনার অব্যক্ত ভালোলাগায় মন ভরে উঠলো। সাথে খুব দু:খও পেলাম। আহ! বর্ষার প্রথম কদম ফুল! কখন আবার তোমায় হাতে নিয়ে দেখব দু'চোখ ভরে! একবার এই কদম ফুলের জন্যই তো কত না সংগ্রাম করেছি। আমার গ্রামের বাড়িতে একটা দীর্ঘ কদম গাছ আছে। বর্ষায় ফুল ফুলে ভরে ওঠে গাছটা। অনেক উপরে ফোটে তারা। সেই ফুলগুলো ঝড়ে পড়ে বাড়ির আঙিনায়। বাবা চাইছিলো গাছটা কেটে ফেলতে কেননা ফুলগুলো বাসি হলে দুর্গন্ধ ছড়ায়। কথাটা শুনে আমার বুকটা হুহু করে উঠলো। পুরো বাড়িতে একটা মাত্র কদম গাছ, তাও কেটে ফেলা হবে? মাকে বোঝালাম গাছটা আমার খুব প্রিয়। যদি ওটাকে কাটা হয় তবে আমার বুকের উপর করাত চালানো হবে। মা আমার কষ্টটা বুঝলেন। তিনি বাবাকে নিবৃত্ত করলেন। রক্ষা পেলো আমার ভালোবাসার কদম্ব বৃক্ষ। আজ আবার সেই কদম গাছটার কথা মনে পড়ে গেল। একটা বৃষ্টি মানুষকে কতই না নস্টালজিক করে দিতে পারে তাই না? অনেকক্ষণ বৃষ্টি দেখলাম দু'হাতে বৃষ্টির পরশ মাখতে মাখতে। দুপুর হয়ে এলো। এখনো বৃষ্টি থামেনি। আমি রবীন্দ্রসঙ্গীত খুঁজতে লাগলাম কিন্তু মনে হলো আজ শুধু বৃষ্টির গান শুনলে কেমন হয়! একে একে সিলেক্ট করলাম 'বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা', 'জানলা খোলা দেখে থমকে দাড়ালো', 'আমার সারাটা দিবস', 'আজ বৃষ্টি নামুক রাগ হবে না' ......। গানগুলো শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙ্গে দেখি বিকেল হয়ে গেছে, ঠিক বিকেল বলা যাবে না কারণ এখানে রাতই হয় দশটায়। জানলার কাঁচে তখনও বৃষ্টির সাক্ষী হয়ে থাকা বিন্দু বিন্দু জল। রাস্তায় তাকালাম। ছাতা হাতে মানুষের চলাচল প্রয়োজনে অপ্রয়োজনে। চোখে পানির ঝাপ্টা দিয়ে এসে আমিও প্রস্তুত হলাম বাইরে বেরুনোর জন্য। নামতে হবে পথে জীবনের প্রয়োজনে, সুন্দর (!) আগামীর প্রয়োজনে। পেছনে পড়ে রইলো কিছু মুগ্ধ বিস্ময়- কিছু প্রিয় মুহুর্ত- কিছু বেদনাও।

আবার হারায়ে যায়- হেরি চারি ধার
বৃষ্টি পড়ে অবিশ্রাম; ঘনায়ে আঁধার
আসিছে নির্জননিশা; প্রান্তরের শেষে
কেঁদে চলিয়াছে বায়ু অকূল-উদ্দেশ্যে।
----------------------মেঘদূত, কালিদাস

আমিও কেঁদে চলি বায়ুর মতো অকূল উদ্দেশ্যে নি:সঙ্গ, একাকী।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৬ বিকাল ৫:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×