নি:শব্দের রাতে ভেসে আসে বোকা বোকা কষ্টেরা
১১ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাতের আকাশে হেলে পড়েছে পঞ্চমীর চাঁদ। শেষ ট্রেনটাও একটু আগে ষ্টেশন ছেড়ে গেছে। কয়েকজন যাত্রী এদিক ওদিক তাকিয়ে পা বাড়ালেন গন্তব্যের দিকে। একটু দূরে সোডিয়ামের আলোয় নিশিকন্যা পসরা সাজিয়েছে ভরা যৌবনের . . আয়-আয়-আয়। খুব একটা তফাৎ আছে কি ষ্টেশনের উল্টোদিকে রেস্তোরার বিলবোর্ডে সদাহাস্য মডেল কন্যাটির সাথে? জানা নেই . . . . কম্পার্টমেন্টের পিলারের গোড়ায় ঘুমে কাদা হয়ে আছে আনুমানিক তের-চৌদ্দ বছরের একটি ছেলে। সারাদিন মুটেগিরি করে বড় ক্লান্ত সে। তার সাথে গা ঘেঁষেই শুয়ে আছে একটা নেড়ি কুকুর, কি সুন্দর সহাবস্থান!!! আচমকা ঘুম ভেঙ্গে ধড়ফড়িয়ে ওঠে ছেলেটা, সাথে কুকুরটাও জেগে ওঠে কুঁইকুঁই করে। মহাজন এসেছে। তাকে তো খাজনা পরিশোধ করতেই হবে। ঠোলা বাবাজি নোটখানা হাতে নিয়ে ভুড়িখানায় হাত বুলাতে বুলাতে সন্তুষ্ঠ চিত্তে এগিয়ে যায় ল্যাম্পপোস্টের দিকে। কিছু কলহাস্য . . . . পরিত্যক্ত বগির নির্জন প্রকোষ্ঠ . . . . স্বেদাক্ত শরীর। বলৎকার হলো চৌদ্দ বছরের কিশোরটির দিনমান রক্ত জল করা উপার্জন। ওভারব্রিজের ওপাড়ে ডাস্টবিনে কাঁদছে আরেকটা জীবন। কে তার খবর রাখে ???
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো...
...বাকিটুকু পড়ুনশিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন
খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন