somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবিনয় নিবেদন, মহামান্য আদালত

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘যাহা বলিব সত্য বলিব, সত্য বৈ মিথ্যা বলিব না’

মাননীয় বিচারক,
কোনো ধর্মগ্রন্থ নয়, এই মহামান্য আদালতকে স্বাক্ষী রেখে,
আমার ৩৬ বছরের সংগ্রামী জীবনকে স্বাক্ষী রেখে
শপথ করছি যে, আমি সম্পূর্ণ জেনে-বুঝে, স্বজ্ঞানে লিখেছি,
আমার ধর্ম ‘মানবতা।’

হিন্দু নয়, মুসলীম নয়, বৌদ্ধ নয়, খৃষ্ট্রান নয়,
ইহুদি নয়, জৈন নয়, শিখ নয়- আমি মানুষ।
মানবতাই আমার ধর্ম।

খুব অবাক হয়েছেন ধর্মাবতার?
জানি, আপনারা আমাকে পাগল ভাবছেন। রাচী কিংবা পাবনার
কোনো এক নির্জন কক্ষে পাঠানোর কথাও ভাবতে পারেন-
এতে আমি অবাক হবো না মোটেই।

মাননীয় বিচারক,
ধর্মান্ধরা আমাকে ‘নাস্তিক’ও বানাতে পারে।
আইনের চোখ ফাঁকি দিয়ে ১৭ টুকরা করে
লেফট-রাইট, লেফট-রাইট মার্চপাস্টে এগিয়ে যেতে পারে
উদ্ধ্যত খোলা চাপাতি।
ভয় পাই না এসব জেনেও।

তাবৎ সুশীল সমাজ চশমার ফাঁকে ভ্রু কুচিয়ে
ভাবতে পারেন- গেল, গেল, সব গেল। এ এক নষ্ট প্রজন্ম।
ধর্মের পরিচয়ে পরিচিত হবে মানুষ।
আর এ পাগল কি না বলছে, ধর্ম নয়, মানুষই তার পরিচয়!
এক্ষুনি গলাবাজিতে সরগরম হওয়ার সময়।
ঝড় তুলতে হবে টকশো কাঁপে!

মাননীয় ধর্মাবতার,
আমি শঙ্কিত নই মোটেই।
ন্যায়ের প্রতীক আদালত, এজলাস, প্রকাশ্য দিবালোক স্বাক্ষী রেখে
আমি আবারো দৃঢ়কণ্ঠে বলছি, দ্রিমিক দ্রিমিক বুকে নয়,
সিনা টান টান করেই বলছি ‘মানবতা, একমাত্র মানবতাই আমার ধর্ম।’

মহামান্য আদালত,
একে কি ধর্ম অবমাননা বলা যায়?
আপনি ভেবে দেখুন।
যদিও ধর্ম শব্দটার অর্থই আমার কাছে স্পষ্ট নয়।
ছোটবেলায় কেতাবে পড়েছিলাম, সংস্কৃত ‘ধৃ’ ধাতু থেকেই
ধর্ম শব্দটির উৎপত্তি। আর উৎপত্তিগতভাবে ধর্ম মানে ধারণ করা।
সোজাসাপটা বললে দাঁড়ায়, যে যা ধারণ করে তাই তার ধর্ম।

মাননীয় বিচারক,
এই যদি হয় ধর্মের সংজ্ঞা, তাহলে আমার অন্যায়টা কোথায়?
সবিনয়ে জানাতে চাই, মহানুভবতার,
আমি তো শুধু আমার বিশ্বাসটুকুই ধারণ করেছি মাত্র।
এই বিশ্বাসটুকুই যে আমার শিবরাত্রির উপবাস, অষ্টপ্রহর কীর্ত্তন,
মাঘী পূর্ণিমার প্রার্থনা, শবে-ই-বরাতের রোজা কিংবা পাঁচ ওয়াক্ত নামাজ।

মহামান্য আদালত,
আমি তো কোনো শৃঙ্খলিত জীবনে আঘাত করিনি,
করবোও না- এই হলফনামায় স্বহস্তে স্বাক্ষর করতে পারি।
আঘাত করবো না কোনো হিংস্র উন্মাদনায়, আঘাত করবো না
কোনো অনুভূতিতে- এই শপথও করতে পারি স্বেচ্ছায়, স্বপ্রণোদিতভাবে।
তর্ক, যুক্তির উর্ধ্বে থেকে শুধু ভালোবাসি মানুষকেই।

মাননীয় বিচারক,
আমি পারিজাত ফুলে সিক্ত হয়ে অমরাবতী চাই না,
মৃত্যুর খাড়ার ভয় পাই না মোটেও,
লোভ নেই সপ্ত আসমান ’পরে জান্নাতুল ফেরদৌসের
বাসিন্দা হওয়ারও।
শুধু সবিনয় নিবেদন, আমি মানুষ, আমার ধর্ম মানবতা-
এই হোক আমার পরিচয়।
এই অনুমতিটুকু কি আমাকে দেবেন না মহামান্য আদালত?



০৪. ০৯. ২০১৬



সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×