দেশ এগুচ্ছে। কোন সন্দেহ নেই ।
শিক্ষা খাতে A+ তারপর গোল্ডেন এর পরে হয়তো প্লাটিনাম পাবে স্টুডেন্টরা, পাশ করছে অনেক কিন্তু ভালো কলেজ/ ভার্সিটি তে ভর্তি হতে পারছে কয়জন, আর পাশের হার এত বেড়ে যাওয়ায় আসলেই কি স্টুডেন্টরা শিক্ষিত হচ্ছে ?? তাহলে যুব সমাজ এর ক্ষতি হলে জাতি ক্ষতির মুখে পড়বে না ? .. !! জাতি নীরব !
হুট করেই গ্যাস এর দাম বাড়িয়ে দেওয়া হোল।... জাতি নীরব !
দেশের এত জায়গা থাকতে সুন্দরবনের কাছে গিয়ে বিদ্যুৎ প্লান্ট বানাতেই হবে, বিদ্যুতের রেডিয়েশনে প্রাকৃতিক জীব বিচিত্রের ক্ষতি হবেই...।
সেদিন ঘুম থেকে উঠেই দেখলাম সুন্দরবনের খাল নালা বনের মধ্যে তেল এর স্তর ভরে গেছে ... প্রাণী কূল এর জীবন হুমকির মুখে... মরেছেও ... জাতি নীরব !!
৭১এ পাকিস্তানের পরাজয় নিশ্চিত বুঝে বাংলার বুদ্ধিজীবী হত্যা করার ব্যাপারটা খুব কষ্টের। বুদ্ধিজীবী নেই তো দেশ সঠিক ভাবে চালানোর লোকও নেই। ফলাফল ৪০ বছরেও দেশ সোজা হতে পারেনি..
সুন্দরবন এর ৬০ ভাগ বাংলাদেশ এর দখলে আর ৪০ ভাগ ভারত এর। ভারত অনেক বড় দেশ, অনেক সম্পদ তাদের, আমাদের দেশের চিংড়ি, ইলিশ, বেঙ্গল টাইগার, অনেক কিছুইতো নিলো। এবার আস্ত সুন্দরবন গাপ করে দেবার ইচ্ছা হচ্ছে নাকি!! ব্যাপার টাকি এমন? আমি তো পেলাম না, তোকেও ভোগ করতে দিবনা...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


