আজ বৈশাখ তাই দু:খ মুছে যাক
আজ বৈশাখ তাই যে যা পারে করুক খুশি মতো
আজ বৈশাখ তাই ঘুরতে পারো ইচ্ছে যতো।
আজ বৈশাখ তাই এই , আজ বৈশাখ তাই সেই...
বৈশাখ কী?
না রাখি তার খোঁজ
বৈশাখ মানে ভোরের আঁধারে
পান্তা ইলিশের ভোজ?
ধুর ছাই জানা নাই বাঙালির
এ নয় সময় কাঙালির!
আনন্দে মাতে!খাও ভালো আজ
পান্তা ইলিশ কালচার নয় ওসব ফালতু কাজ।
এইদিনে ভালো খেয়ে
ভালো থাকো সালজুড়ে
সব দুখ ভুলে যাও
থেকো না গালফুলে।
শুভেচ্ছা জাতি বাঙালি তোমায়
কে আছে সমান বলো তোমার উপমায়?
এগিয়ে চলো সামনে, সমান গতি
চলবে এগিয়ে চলা পড়বে না যতি।
বৈশাখ সফল এই প্রত্যয়ে
বাঙালি বিজয়ী কালচার জয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


