আশুরার মিছিল
১১ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল আশুরার মিছিল দেখালাম, দেখলাম মানে রাস্তায় মিছিলের মাঝে আটকা পড়ে গেছি আর জ্যামে আটকে পড়া রিক্সা থেকে যতটুকু দেখা যায়। আশুরার মিছিল দেখে অনেক অনেক আগের স্মৃতি মনে পড়ে গেল। যখন স্কুলে পড়তাম, প্রতি আশুরাতে বিশাল মিছিল দেখা যেতো। সকাল থেকে রাত পর্যন্ত ভাগে ভাগে ভিন্ন ভিন্ন সাঁজে মিছিল হতো। চারদিক ইয়া হাসান! ইয়া! হোসেন! রব পড়ে যেত। সাদা ঘোড়া আনা হতো, দুধ দিয়ে তার পা ধোয়া হতো, ছোট ট্রাক, ভ্যান দিয়ে ড্রাম ভর্তি সরবত বিলানো হতো মিছিলকারীদের। মাঝে মাঝে এক দল মিছিলকারী আসতো যারা ছুরি দিয়ে নিজের শরীর ক্ষত-বিক্ষত করতো। কী ভয়ংকার যে লাগতো সেই রক্তাক্ত দৃশ্য !! সন্ধ্যার দিকে বের হতো জঙ্গী মিছিল। হাতে মশাল, মুখে আগুনের ফুলকি, আগুনের বল চারদিকে বিশেষ কায়দায় ঘুরানো, সাথে থাকতো সেই মিছিলকারীর দল যারা ছুরি দিয়ে নিজের বুক-পিঠ ক্ষত-বিক্ষত করতো। জঙ্গী মিছিলে ধীর-স্থির কোন করবার ছিল না। সবাই থাকতো দৌড়ের উপর। এখন আগের মত সেই গর্জন নেই। মিছিল ছোট হয়ে আসছে, অনেকটা আমাদের জীবনের মত। আশুরার মিছিলের পাশে জ্যামে আটকিয়ে, মিছিলের ঢোলের আওয়াজে আমি হারিয়ে গিয়েছিলাম কিছুনের জন্য আমার অতীত জীবনে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৬ ভোর ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন