এবার কভার্ড ভ্যানে করে খাবার ও অন্যান্য সামগ্রী আগেই স্পটে পঠিয়ে দেওয়া হয়েছিল যাতে কোন রকম দেরি বা অসুবিধা না হয়। অফিসের এই পিকনিক বেশ ইনজয় করেছি। বাসে যাওয়া-আসার সময় দারুন মজা হয়েছে। এছাড়া পিকনিকের বিভিন্ন কাজে কর্মে ছিলাম যা ভালোই লেগেছে। প্রায় সবাই জুম্মার নামাজ পাশের একটা মসজিদে পড়লাম। মসজিদে জায়গা না থাকায় আমারা পাটি বিছিয়ে মাঠে নামাজ আদায় করি।
সাড়ে পাঁচ টার দিকে আমরা স্পট থেকে রওনা দেই। রাস্তায় প্রচুর জ্যাম আর বেশীর ভাগ বাস ছিল পিকনিকের। বলতে গেলে পিকনিকের মেলা বসে গিয়েছিল। রাত সাড়ে আট টার দিকে বাসার কাছাকাছি এক রাস্তায় নেমে গেলাম। আবার ফিরে গেলাম আগের জীবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

