হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে মেইন রাস্তায় বাস পেয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য কান্তজী মন্দির (কান্তনগর মন্দির)। পনের মিনিট পর সকাল ৯টার দিকে কাঞ্চন নদীর উপর নির্মিত ভাদকা ব্রীজ পাড় হয়ে রায়পুর নামক এক জায়গায় বাস থেকে নামলাম। সেখান থেকে ভ্যান গাড়ী ভাড়া করে গ্রামের ভিতর দিয়ে আমরা চললাম কান্তজি মন্দির দর্শনে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে ২৫/৩০ মিনিট পরেই কান্তজি মন্দিরের গেটে এসে পরলাম। এখানে পুজা ও মেলা চলছে। মন্দির কে ঘিরে উৎসবমুখর পরিবেশ।
দিনাজপুরের জমিদার মহারাজা প্রান নাথ ও তার পুত্র রামনাথ কর্তৃক এই মন্দিরের নির্মান কাজ শুরু হয় ১৭০৪ইং সালে শেষ হয় ১৭৫২ইং সালে। টেরাকটার নিপুন কাজ করা অসাধারন সুন্দর এই মন্দিরটি বাংলাদেশের একটি অন্যতম প্রন্ততাত্তিত নিদর্শন।
পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। শত শত লোকের সমাগম মন্দিরকে ঘিরে। মেলা বসেছে মন্দিরের বাউন্ডারি ওয়ালের ভেতরে আর বাইরের মাঠে। ভিতরের দোকানগুলোতে ধর্মীয় বই, পুজা সামগ্রী বিক্রি হচেছ আর বাইরে খাবার, খেলনা ইত্যাদির দোকান। মিষ্টির দোকান থেকে আমরা ০৩ জন বিশাল সাইজের মিষ্টি স্থানীয় নাম নেংচা খেলাম।
এবার যাওয়ার পালা। পেছনের মেঠো পথ ধরে হাটতে লাগলাম। ২০/২৫ মিনিট হাটার পর চড় পরা একটা নদীর সামনে আসলাম। বাঁশ দিয়ে নদীর উপর ব্রীজ করা হয়েছে। টাকার বিনিময়ে সেটার উপর দিয়ে মানুষ ভ্যান গাড়ী, রিক্সা পারাপার হয়। আমরা ধীর গতিতে নদীর স্বচ্ছ পানি আর হালকা স্রোত দেখতে দেখতে ব্রীজ পার হোলাম। সামনেই কান্তনগর বাস স্ট্যান্ড।
বাসে উঠে পরলাম। আমাদের এবারের গন্তব্য দিনাজপুর রাজরাড়ি।
স্মৃতি: ১৪ নভেম্বর ২০০৮, শুক্রবার।
তথ্য: http://en.wikipedia.org/wiki/Kantajew_Templ
প্রথম পর্বের লিংক :
Click This Link
দিনাজপুর ভ্রমন : কান্তজী মন্দির, রাজ বাড়ি, রাম সাগর এবং ... (২)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।