ঘটনা ঃ 01
বাসে বসে আছি প্রায় এক ঘন্টা হবে। আমাদের সামনে একটা মালভর্তি পিক আপ ভ্যান, সেই খোলা ভ্যানের মালের উপর বসে বসে ঝিমাচ্ছিল একটা ছেলে। আমাদের বাসের ড্রাইভার গাড়ীর হেলপারকে বলল ছেলেটার গায়ে পানি মেরে ঘুম ভাঙ্গাতে। কথার সাথে সাথেই কাজ হয়ে গেল। ড্রাইভারের কাছ থেকে এক বোতল পানি নিয়ে হেলপার ছেলেটির গায়ে পানি ছিটিয়ে যথারীতি বাসে উঠে পড়ল। ছেলেটার ঘুম ভেঙ্গে গেলো, পানি আসলো কোথা থেকে খুজতে শুরু করলো।
ঘটনা ঃ 02
2য় ঘটনাটি ঘটলো 1ম ঘটনা ঘটার প্রায় আধ ঘন্টা পর। এখানে রাস্তা কিছুটা ফাকা। আমাদের আগের বাসের ড্রাইভার সিগারেট ধরিয়ে হাত জানালার বাইরে রেখেছে। আমাদের বাসের ড্রাইভারের তি্ন দৃষ্টি পড়লো ঐ সিগারেটের উপর। হেলপারকে বলল, গাড়ী নিয়ে আগের বাসের পাশে নেওয়ার সাথে সাথে তুই সিগারেট নিয়ে নিবি। এবারের কাজটি আরো তাড়াতাড়ি হলো কিছু বুঝার আগেই দেখি হেলপার ঐ বাস ড্রাইভারের সিগারেট তার হাতে নিয়ে নিয়েছে। হেলপার তো খুশিতে চিৎকার, কারন সে ঐ ব্রান্ডের সিগারট খায়।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



