01। দুই / তিনটি শব্দ লিখে পোষ্ট করুন। যেমন- কি খবর, চলে এলাম, পড়ে লিখবো, কি লিখবো ...... ইত্যাদি।
02। সময় কম থাকলে আরো সংেেপ লিখুন - ঃ-) , ঃ-( , !! , ?? !! ?? ...... ইত্যাদি।
03। সময় বেশী থাকলে বিভিন্ন বাংলা ওয়েব সাইটে যান পছন্দসই লেখা কপি করুন, তারপর সোজা পোষ্ট।
04। আপনার কাছে যদি স্ক্যানার থাকে তাহলে তো কথাই নেই। যে কোন বাংলা বই, কিতাব, পত্রিকার লেখা স্ক্যান করুন আর পোষ্ট করুন। তবে ইমেজ অবশ্যই জি.আই.এফ; জে.পি.জি; জে.পি.ই.জি ফরমেটে করতে ভুলবেন না।
05। বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইমেজ সার্চ করুন, কঠিন (!!) কিছু পেলে পোষ্ট করুন।
06। ভালো বাংলা টাইপ জানা থাকলে তো কথাই নেই। 2/3 টা বাংলা পত্রিকা খুজে আকর্ষনীয় খবর বের করুন এবং নিজের মনের মত এডিট করে পোষ্ট করুন। (আমি নিজেও এই পদ্ধতিতে কয়েকটা লেখা পোষ্ট করেছি।)
07। নিজের বায়োডাটাকে কমপক্ষে 10 ভাগে ভাগ করে আলাদা আলাদা ভাবে পোষ্ট করুন।
08। বাংলা 1ম পত্র পরীক্ষা দিচ্ছেন মনে করে লিখুন। (আমার নিজস্ব ব্লগ লেখার আরেক টেকনিক)
09। ছোট বেলায় বিভিন্ন প্রশ্নের উত্তর শিখেছেন, মনে আছে নিশ্চই। এই বার সেগুলো পোষ্ট করুন। যেমন- পরিবার কাকে বলে?, সমাজ কি? অম্ল্ল কি? ...... ইত্যাদি।
বিঃদ্রঃ বিষয়টি নিয়ে আরো গবেষনা চলছে ভবিষ্যতে আরো উপায় আবিষ্কার হলে তা আপনাদেরকে জানানো হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


