আমাদের বাংলা ব্লগের এক অন্যতম সাহিত্যপুরুষ ধানসিঁড়ি 25এ পা দিলেন। না, আমি তার বয়সের কথা বলছি না। তিনি এই পর্যন্ত 25টি অসামান্য, অসাধারন ব্লগ উপহার দিয়েছেন আমাদের জন্য। তার প্রথম ব্লগ "ফাল্গুন" আমি পড়েছি তবে তেমন কোন আমল দেই নি। অথচ "ফাল্গুন" লেখাটি ছিল খুবই চমৎকার (এটা বুঝতে আমার দেরী হয়েছে !! কারন হয়তো পড়ে বলবো) তারপর ধানসিঁড়ি এক একে জন্ম দিলেন অসাধারন কিছু ব্লগ। জাতীয় সংগীত, মা-আমার জুনিয়র মা, সুখ চাই .......... সুউউউউউখ, আল্লাহকে কে সৃষ্টি করেছেন, চেয়ারম্যান চাচার জন্য ভালোবাসা, বই পাগলা কয়েদী, আক্কেল সেলামী, হারিয়ে গেলো সোনালী বেড়ালটা, মাগে আমি রাজনীতিবিদ হতে চাই, বিয়ের তৃতীয় রাতের অফিস নোট, অলৌকিক প্রভৃতি। আমাদের এই ব্লগে এখন অনেক সদস্য, আমি সবার লেখা পড়তে পারিনা। তবে যে গুটি কয়েকজনের লেখা পড়ি তার মধ্যে ধানসিঁড়ি অন্যতম।
ধানসিঁড়ি, আমি আপনার শুভ কামনা করছি। আমি আগে কখনোই সাহিত্যমুখী ছিলাম না। আপনার লেখা আমাকে কিছুটা হলেও সাহিত্যমুখী করেছে। এখন আমি সাহিত্যের স্বাদ সামান্য হলেও পাই। এটা আমার জন্য বিশাল ব্যাপার!
আপনাকে অভিনন্দন। একটা অনুরোধ, কখনো সবের্াচ্চ ব্লগার হবার চেষ্টা করবেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০