somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ফাল্গুনে খোলা চিঠি.....!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়,
ভালো থাকার অভিপ্রায় নিয়ে প্রতিটি দিনের শুরু করার চেষ্টা করি।তবুও হয়ে উঠেনা।অভিপ্রায়,অভিপ্রায়ই থেকে যায়।তা আর পূর্নতা পায়না।এতদিনে আমি বুঝে গেছি,আমার আর ভালো থাকা হবেনা।কেবলি অভিনয়,ভালো থাকার অভিনয় করে যেতে হবে জীবনের বাকিটা সময়।ভালো থাকার সাথে লড়াই করে যাওয়া ছাড়া আমার আর কোন পথ নেই।তুমিহীনা ভালো থাকবো এতটা পাষন্ড আমি হই কি করে?বলো?......
ঐ দেখো!বাতাসে কী মর্ম...র শব্দ!পাতা ঝরা মর্মর শব্দ! শীতের কাপুনিকে দূরে ঠেলে দিয়ে কী সুন্দর প্রশান্তির বাতাস বয়ে চলেছে।প্রকৃতিকে দেখো নতুনের সাজে সাজতে শুরু করেছে।যত পুরাতনকে দূরে ঠেলে দিয়ে নতুনের জয়গান গাইছে।ঠিক তোমার মত,নতুনেরে কাছে পাইয়া পুরানেরে ফেলিয়া এসেছে বঙ্গোপসাগরের নোনা জলে।
হুমম!বসন্তের আগমনী বার্তা।ঋতুরাজ বসন্ত হানা দিয়েছে দুয়ারে।ফাগুনের মোহনায় নতুন সাজে সাজবে প্রকৃতি।গাছে গাছে ফুল ফুটবে,নতুন পাতা গজাবে,পাখিরা গলা ছেড়ে গান গাইবে আর প্রকৃতিজুড়ে বয়ে যাবে মনভুলানো প্রশান্তির মাতাল সমীরন।
হুমম,কাল পহেলা ফাল্গুন।দীর্ঘ প্রতীক্ষার এক প্রহর শেষে কাল দেখা হবে এক বাসন্তী পরীর সাথে।পরনে হলুদ শাড়ি,খোপায় জড়ায়ে হলুদ গাদা ফুলের মালা কিংবা এলোচুলে,কপালের কেন্দ্রে পূর্নিমা রাতের জলসানো আলো ছড়ানো পূর্ন চাদের মত একখানা টিপ,যা পুরো সৌন্দর্যে নিয়ে আসবে এক অপুরুপ বৈচিত্রতা,দু’হাত ভর্তি কাকন,…,তোমাকে যে ঠিক বাসন্তী পরীর মত লাগবে এতে একটুকু মিথ্যে নেই।
আমি বিমুগ্ধ হয়ে যাবো আমার বাসন্তী পরীকে দেখে।ফাল্গুনের প্রথম সকাল,প্রথম দুপুর,প্রথম বিকেলে,প্রথম সন্ধ্যা সবটুকু সময় জুড়ে হাতে হাত রেখে সমস্ত রাজপথ চষে বেড়াবে এই যুগল।কেউ জানবেনা আমার ভেতরের অনুভুতি।কেউ জানবেনা আমার কাছে এই বসন্তের গুরুত্বখানি?তুমিও জানবেনা এই বসন্তকে তুমি কতখানি সজীব করেছ?কতখানি রঙ্গিন করেছ ফাল্গুনের এই প্রথম দিবসকে?
মনে পড়ে,আমি প্রায়ই একটি দিবস আর্জি করেছি।কোটি প্রেমিকের মত উচ্ছ্বাস আর ভালোবাসার পসরা সাজিয়ে গোলাপ হাতে তোমাকে ভালোবাসার অভিভাদন জানাতে ভ্যালেন্টাইন ডে তে তোমার দরজায় আমি হাজির হতে পারবোনা।আমি শুধু তোমার কাছে অনবরত ধার চেয়েছি কেবল একটি বসন্ত দিবস,ফাল্গুনের প্রথম দিবস।প্রকৃতি সাজবে নতুন সাজে উচ্ছ্বাস আর আনন্দে।আমি সেদিন প্রকৃতি উচ্ছ্বাসের সাথে একাত্নতা জানিয়ে হাত মেলাতে চাই।তোমায় নিয়ে রচনা করতে চাই একটি শ্রেষ্ঠ দিনের।বসন্ত সাক্ষী রেখে আমি সেই শ্রেষ্ঠ দিন রচনা করতে চাই।
এমনি তো কথা ছিল,তাই না??মনে পড়ে কি নিদারুন সম্মতি তুমি দিয়েছিলে আমার কথার,ঠোটের কোন এক চিলতে হাসি মেখে।আহা!বসন্ত হানা দিতে কেবল ঘন্টা মিনিটের কাটার সামান্য ব্যবধান,ঘড়ির কাটা আর কিছুটা দুরুত্ব অতিক্রম করতেই ফাল্গুনের প্রথম দিবস শুরু হয়ে যাবে।পূব আকাশে সূর্য উদিত হবার মধ্যদিয়ে রচিত হবে বসন্তের প্রথম সকাল।শুরু হয়ে যাবে বসন্তের প্রথমদিন।কী সুন্দর পরিকল্পনায় একটি ব্যস্ত দিনের অনুলিপি সাজিয়ে আজ তুমি যোজন দুরে।কষ্টের বিদীর্ন কারাগারে,আমি পুড়ি একাকী অন্ধকারে…!!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×