somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ....

১৯ শে জুন, ২০১১ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১৮.০৬.১১
তখন রাত ৯.০০ টা। দিনে প্রোগ্রামের ব্যস্ততা থাকায় রাতেই যাবার সিদ্ধান্ত। প্রচন্ড বেগে বৃষ্টি ঝরছে। যত সমস্যাই হোক শহীদ নোমানী ভাইসহ সতের জন শহীদের রক্তে রাঙা ক্যাম্পাস ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’ পরিদর্শন না করে রাজশাহী ত্যাগ না করার সিদ্ধান্ত নিলাম। ১ টি মোটরসাইকেলে আমরা তিনজন। ড্রাইভিং- এ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী, মাঝখানে আমি আর পিছনে বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের একজন প্রখ্যাত সাংবাদিক। বৃষ্টির কারনে রাস্তা অনেক বেশী পিচ্ছিল। তাছাড়া রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে ছোটখাট কুপের মত সৃষ্টি হয়েছে। কলা ভবন,বিজ্ঞান অনূষদ,,সেন্ট্রাল লাইব্রেরী,সিনেট ভবন, শিক্ষক কোয়ার্টার, ইবলিস চত্বর, শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ট্যান্ট, ভিসির বাসভবন, এস এম হল, জোহা হল, কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন স্থান ঘুরে শেরে বাংলা হলের সামনে এসে থেমে গেলাম। আর সামনে এগুতে ইচ্ছে করছিলনা। বৃষ্টি ভেজা শরীরটি কেমন জানি চিন্ চিন্ করে উঠলো। অব্যক্ত এক কষ্টে শিহরিত হল দেহ-মন। এই সেই হল, যেখানে খোদাদ্রোহী বাতিল শক্তির ধারালো অস্ত্রের আঘাতে শেষ নিশ্বাস ত্যাগ করে শহীদ হামযা রা. এর মিছিলে নাম লিখিয়েছিলেন আমাদে প্রিয় ভাই, সম্ভাবনাময় নেতৃত্ব শহীদ শরীফুজ্জামান নোমানী। এই সেই স্থান, যেখানে নোমানী ভাই বাতিলের হাতে অবরুদ্ধ আমাদের ৯ জন ভাইকে রক্ষা করতে গিয়ে নিজেই পাড়ি জমালেন মহান রবের সান্নিধ্যে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি আর সুউচ্চ ভবনগুলোর প্রতিটি ইট যেন রক্তিম বর্ণ ধারণ করে নোমানী ভাইসহ সতের জন শহীদের রক্ত ঝরানো ত্যাগ-কোরবানী আর শাহাদাতের জীবন্ত সাক্ষ্য বহন করছে। শুনশান নীরবতার মাঝে তিনজোড়া চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হলের দিকে। হলের দেয়াল, গেইট আর উপর তলার দরজা-জানালাগুলোর দিকে চুম্বকের মত আটকে আছে আমাদের চোখগুলো। চলে যেতে ইচ্ছে না করলেও সঙ্গত কারনেই বেশীক্ষণ এখানে অবস্থান করা গেলনা। বিশ্ববিদ্যালয়কে পিছনে রেখে বিনোদপুর দিয়ে বের হয়ে আসলাম আমরা। একটু সামনেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। সবাই চুপচাপ, কারো মূখে কোন কথা নেই। কেমন জানি আন্মনা হয়ে গেলাম সবাই। আর তখনই ঘটল বিপত্তিটি। সামনের স্পীড ব্রেকারটির দিকে কারও নজর পড়লনা। স্লীপ খেয়ে মোটরসাইকেলটি উল্টে গেল। তিনজন লুটিয়ে পড়লাম তিনদিকে। ফলে যা হবার তাই হলো। আমার ও সাংবাদিক ভাইটির হাটু ও পায়ের আংগুল থেকে চামড়া খসে গিয়ে রক্ত বের হচ্ছিল। তবুও বড় ধরনের কোন ক্ষতির হাত থেকে আল্লাহ রক্ষা করলেন। ব্যথিত হৃদয় আর আহত শরীর নিয়ে ফিরে এলাম রাজশাহী মহানগর অফিসে। তখনও স্মৃতি হয়ে তাড়া করছিল একটু আগে ঘুরে দেখা শহীদদের স্মৃতি বিজড়িত জায়গাগুলো। বার বার চোখের সামনে ভেসে উঠছিল শহীদ শরীফুজ্জামান নোমানী ভাইয়ের রক্ত মিশ্রিত পবিত্র চেহারাটি। ইয়া আল্লাহ ! ইয়া মালিকুল আরশ!! তোমার কাছে একটাই প্রার্থনা, সতের জন শহীদের রক্তে ভেজা এই ক্যাম্পাসটি চিরতরে ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। বার বার উচ্চকিত হোক ‘নারায়ে তাকভীর- আল্লাহু আকবার ধ্বনি।





৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×