somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিপোক্রেসি না কনসাস স্টুপিডিটি?

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭১ এর ভূমিকার কারনে মুজাহিদ-সাকার প্রতি ন্যূনতম কোন করুনা নেই। প্রায়শ্চিত এভাবেই করতে হয়। এটাই সময়ের বদলা। নাগরিক হিসেবে এটাই আমার স্বস্তির কারন। একই সাথে অস্বস্থির বিরাট উপলক্ষ্য এনে দিলো স্বস্তিদাতারাই। মৃত লাশের সাথে এটা না করলেও হতো! মৃত্যু পথযাত্রী মুজাহিদ -সাকা কারা কর্তৃপক্ষের মাধ্যমে মার্সি পিটিশন করবে-এটা ১ শতাংশ মানুষও বিশ্বাস করে না। সাধারন মানুষ হিসেবে এটা বুঝার চেষ্টা করি যে সরকার, সরকারী প্রতিষ্ঠান কোনভাবেই মুজাহিদ-সাকার বন্ধু নয়। সাক্ষাৎ যম। সেই যমের মাধ্যমেই মার্সি পিটিশন করা হাস্যকর! এটা হিপোক্রেসি!

-মুজাহিদ-সাকা পরিবারের সদস্য ও আইনজীবীদের মাধ্যমে মার্সি পিটিশন করলে বিশ্বাসযোগ্য হতো।

-সবচেয়ে দুঃখজনক ব্যাপার মহামান্য রাষ্ট্রপতিও এই অসৎ প্রক্রিয়ার সাথে যেভাবেই হোক জড়িয়ে গেলেন!

- লোকে কোনটা বিশ্বাস করবে। মুজাহিদ-সাকার শত্রুরা বলছে মার্সি পিটিশন করেছে আর আর তাদের নিজ সন্তানরা বলছেন মার্সি পিটিশন করে নি। শত্রুর কথা না সন্তানের কথা?

আজ আইনমন্ত্রী বলছেনঃপ্রাণভিক্ষার আবেদন দেখাতে রাষ্ট্রপতির অনুমতি লাগবে। এই কথার মাধ্যমেই পরিস্কার লোকসমক্ষে কপি দেখানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানেই সরকারের নৈতিক পরাজয়। মানুষ স্বভাবতই লাশের কফিনের দিকে সিম্প্যাথি দেখায়। সরকারের এই আচরন-সেই সিম্প্যাথিকে আরো বাড়িয়ে ছাড়লো।


আমাদের সম্মানিত তথ্যমন্ত্রী স্বভাবসুলভ ভঙিমায় বলেছেনঃ প্রানভিক্ষা করা নিয়ে সন্দেহ করার সুযোগ নেই!
মানে কি? লোকজন ইনু সাহেবের কথার বিপরীত কথাই বিশ্বাস করতে চায় যে !

প্রানভিক্ষার আবেদন নিয়ে আইন সচিব বঙ্গভবনে যান ই নি, ঠিক তার আগেই কারা কর্তৃপক্ষ দুই পরিবারের সদস্যকে শেষ সাক্ষাতের আহবান জানালেন। ব্যাপারটি কি আইনের সাথে গেল?

মৃত্যু পথযাত্রী দু'জন ফাঁসির আসামীর সাথে এমনটি না করলে হতো না? এটা হিপোক্রসি না কনসান স্টুপিডিটি?
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×