somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরব থেকে ১৩ লাখ ডলার উপহার পেয়েছেন ওবামা

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে সৌদি আরবের কাছ থেকে সাড়ে ১৩ লাখ ডলারের উপহার গ্রহণ করেছিলেন। সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনেক সমালোচনার মধ্যেও উপহার গ্রহণ হ্রাস পায়নি।
যুক্তরাষ্ট্রের অফিস অব দি ফেডারেল রেজিস্টার বিভিন্ন সরকারের কাছ থেকে বার্ষিক যেসব উপহার পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে।
তালিকা অনুযায়ী, বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ২০১৪ সালে ওবামাকে ৮৫,২৪০ ডলার মূল্যের দুটি হাতঘড়ি, মক্কা ক্লক টাওয়ারের একটি স্বর্ণ-প্রতিলিপি (দাম ৫৭ হাজার ডলার) উপহার দিয়েছেন।
এছাড়া ফার্স্ট লেডি মিশেল ওবামা, তার দুই মেয়েও যথাক্রমে ১১ লাখ ৩০ হাজার ডলার এবং ৮০ হাজার ডলার মূল্যের অলংকার উপহার পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারাও উপহার থেকে বাদ পড়েননি। ২০১৪ সালের ৫ জানুয়ারি সৌদি বাদশাহ হোয়াইট হাউজের স্টাফ সদস্য প্রেম কুমারকে ১৯,৬২৮ ডলারের একটি রুপার হাতঘড়ি উপহার দেন। তিনি হোয়াইট হাউজের আরেক স্টাফ সদস্য ফিলিপ গর্ডনকে ৮,১৭০ ডলারের একটি স্বর্ণঘড়ি উপহার দিয়েছেন। সৌদি সরকার ড. সুসান রাইসকে ৬,৩৪০ ডলার মূল্যের একটি হাতঘড়ি উপহার দেয়।
বাদশাহ আবদুল্লাহ ২০১৩ সালে মার্কিন লবিস্টদের পেছনে ৯৮ লাখ ডলার ব্যয় করেছিলেন।
হোয়াইট হাউজের তালিকায় অন্যান্য যেসব দেশ থেকে ওবামা উপহার পেয়েছেন, তা-ও উল্লেখ রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দিয়েছেন ৪৪০ ডলার দামের উইনস্টন চার্চিলের একটি ফটোগ্রাফ ও একটি ফ্যাসিমিল। আর প্রিন্স উইলিয়াম দিয়েছেন প্রিন্স উইলিয়ামের একটি স্বাক্ষর করা পোট্রেট, যার দাম ৮৮৮ ডলার।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুমানিক ১৮৮৮ সালে জেরুসালেমে আমেরিকান প্রথম কনস্যুলেটের একটি ফটোগ্রাফার (দাম ৪৪০ ডলার), ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাজানো ডিসক প্লাক (দাম ৬২৫ ডলার) দিয়েছেন।
মার্কিন আইন অনুযায়ী, প্রেসিডেন্ট পরিবার বাজার মূল্য না দিয়ে কোনো উপহার নিজেদের কাছে রাখতে পারেন না
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×