somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ মফস্বল সাংবাদিকতা

০৬ ই মে, ২০১০ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিকতার পেশাটা নিঃসন্দেহে একটি মহান পেশা। সমাজের গুরু দায়িত্ব আর দেশের কল্যানে নিয়োজিত সকল সাংবাদিক। তাঁদের প্রতি কোন মন্তব্য করা আমার মত মূর্খের সাজেনা। তবুও বাক স্বাধীনতা যেহেতু প্রতিটি মানুষের অধিকার সেহেতু দু একটা কথা লিখতে গিয়ে যদি অন্যায় কিছু করি তবে ক্ষমা করবেন। প্রায় সব কয়টি পত্রিকারই সংবাদদাতা রয়েছেন জেলা কিংবা উপজেলা পর্যায়ে। তবে জেলা কিংবা উপজেলা ভিত্তিক কিছু কিছু সংবাদদাতা নিয়োগ করা হয়, যাদের কাজ করার যোগ্যতা কতটুকু রয়েছে তা বিবেচনা না করেই সুপারিশের ভিত্তিতে তাদের হাতে সমাজের এই মহান দায়িত্ব তুলে দেয়া হয়। ফলে অবমূল্যায়ন হচ্ছে এ পেশার মান। যেমন ব্রাহ্মণবাড়িয়ার এক উপজেলায় এমন এক ব্যক্তি রয়েছে যার নামে থানাতে রয়েছে মাদক প্রাচারসহ বিভিন্ন আইনে একাধিক মামলা। এমনকি মাদক পাচারের গড ফাদার বলে খ্যাত ওই ব্যক্তির হাতে একটি পত্রিকার উপজেলা সংবাদদাতা হিসেবে আইডি কার্ড তুলে দিয়েছে। এখন সে একদিকে মাদক পাচার করছে অপর দিকে ফিতায় বেধে পকেটে কার্ডটি রেখে নিজেকেও একজন সাংবাদিক বলে দাবি করে। ঢাকায় একজন সুনামধন্য সাংবাদিক প্রথমে একটি টিভি চ্যানেলের বেশ ভাল একটি পদে ছিলেন যোগ্যতা বিচার না করেই তাঁহার একজন বন্ধুর ছেলেকে ওই টিভি চ্যানেলের প্রতিনিধি বানালেন, আবার যখন তিনি বছর খানেক পর অন্য টিভি চ্যানেলের আরেকটু উপরের পদে চলে গেলেন সাথে এই প্রতিনিধিকেও নিলেন এবং নিয়োগ দিলেন। প্রকৃতপক্ষে পক্ষে কীভাবে একটি খবর লেখা শুরু করতে হয় সে সম্পর্কেও এই প্রতিনিধির তেমন ভাল জ্ঞান নেই। তার নিয়োগকর্তা কিন্তু অবগত হওয়া সত্বেও নিজের সাথে করে অন্য চ্যানেলের সাংবাদদাতা হিসেবে তাকে নিয়োগ দেয়।
এই সব লোকদের কারনেই মফস্বল সাংবাদিকদের যেমন সম্মানহানী ঘটছে তেমনি সমালোচিত হচ্ছে নিয়োগ প্রদানকারী মিডিয়াগুলো।
তাই আমি মনে করি ,যারা জেলা কিংবা উপজেলায় সংবাদদাতা নিয়োগ দেয় তারা যদি প্রকৃতপক্ষে যোগ্যতার ভিত্তিতে অর্থাৎ সংবাদ লেখার যোগ্যতা যাচাই করে তাদের হাতে এই দায়িত্ব তুলে দিত। তবে প্রকৃতপক্ষে যারা মফস্বল এলাকায় এই মহান পেশার সাথে জড়িত থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সমাজের জন্য ভাল কিছু উপহার দেয়ার লক্ষ্যে তাদের সুনাম অক্ষুন্ন থাকত।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১০ দুপুর ১:৪৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×