ভাবতে চাইনা কেউ অপেক্ষা করে কি না
সূর্যাস্ত দেখা কিংবা বৃষ্টি ছোঁয়ার আশায়
স্বপ্ন বিলাসী আমি নই, হতেও পারি না
সবটাই উপেক্ষিত ক্লান্ত জীবদ্মশায়।
হয়তো কেউ বলবে ভালবাসতে জানি না
নয়তো বলবে জড় পদার্থের মানুষ
বুঝতে চাইবেনা বৃষ্টির প্রথম ফোঁটা
আর সূর্যাস্তের পর আমার বাড়ি ফেরা।
দূর থেকে দেখা গ্রাম ভাল লাগবে তার
চাঁদের আলোতে বসে গল্পের ইচ্ছায়,
খোলা আকাশের নিচে পাতানো বিছানায়
যে গ্রামের মাটি খাওয়া শৈশব আমার।
জাগাতে পারিনা হৃদয় স্বপ্ন বিলাসীতায়
চাঁদের আলো চাই অন্ধকার কুটিরের,
সব শখ গাঁথা থাকে নিজের মনে
ভালবাসতে জানি তবু বন্ধি বাস্তবতায়।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


