ইভটিজিং এর শিকার হলে সামাজিক বৈঠকে বিচার করে দেয়ার দায়িত্ব নেয় পুলিশ
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৯ম শ্রেণীতে পড়ুয়া একমাত্র বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করলে ভাইকে মারধর করল বখাটেরা। অবশেষে রাত ১১ টায় মা ছুটে এলেন থানায়। এফআইআর করা হলো এবং পুলিশ তদন্ত করতে পরদিন ঘটনাস্থলেও গেল। কিন্তু হলো বিপরীত স্থানীয় প্রভাবশালীদের আত্নীয় হওয়ায় ওই বখাটেদের আটক না করে সামাজিকভাবে শালিসী বৈঠক করে শেষ করে দিবেন বলে চলে আসেন আখাউড়া থানার তদন্ত কর্মকর্তা। বিকেল ৪টায় উভয় পক্ষ থানায় আসার কথা বলে পুলিশ ফিরে আসার পর পরই শুরু হল বিভিন্ন হুমকি। মামলা করে লাভ হবেনা। তার বোনকে শেষ করে দেবে। এই রকম হুমকি শুনে এবার ছুটে এল স্থানীয় সাংবাদিকদের কাছে। আমার এক মাত্র ছোট বোনকে ওরা শেষ করে দেবে। আপনারা একটা কিছু করেন। আমার বোন যদি আত্নহত্যার পথ বেঁচে নেয় তাহলে এর দায়ী কে হবে? পুলিশ নাকি ওরা। সাংবাদিকরা আর কি করতে পারে। একটি খবর ছড়িয়ে দেবে আগামীকাল।আখাউড়া থানার অফিসার্স ইনচার্জ বলেন, ঘটনা শুনেছি । তদন্ত করে ব্যবস্থা নেব।
এদিকে ইভটিজিংকে কেন্দ্র করেই আশুগঞ্জ এলাকায় ২ গ্রামের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত এবং ১৫টি ঘর ভাংচুর। তাও ৫ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন