তারপর কি আর করা ভাবলাম আগে সুস্থ করার ব্যবস্থা করি তারপর জানা যাবে। হাসপাতালের একজন মহিলা কর্মচারী ডিউটিতে যাচ্ছিল। তখন মহিলাকে কিছু টাকা দিয়ে বললাম হাসপাতালে ভর্তি করাতে এবং ওষুধ পত্র ও খাওয়ার ব্যবস্থা করতে। ভর্তি করাতে অথবা অন্য কোন সমস্যা থাকলে যেন আমাকে ফোন করে তাই ফোন নম্বরটি ও দিলাম। হাসপাতালের কাছেই থাকেন ব্লগার আলী মাহমেদ ভাই। তাদের যাওয়ার পথে অন্য কিছু ভেবে থামালেন। আমার সহকর্মী কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু এবং বাংলাদেশ প্রতিদিন এর আখাউড়া প্রতিনিধি সমীর চক্রবর্তীকে ফোন করে আনলেন। তারপর হাসপাতাল ভর্তির ব্যবস্থা করলেন। ইফতারের পর আমিও হাসপাতাল এলাম। বহু চেষ্টার পর অবশেষে আমরা নড়াইলে তাঁর পরিবারের নিকট খবর পাঠালাম।
চিকিৎসক জানালেন অজ্ঞান পার্টির কবলেই পড়েছিলেন। এবং আমরাও জানলাম তিনি শুধু লেখক নয় বিটিভি'র গীতিকার ও। আজ শনিবার জ্ঞান ফেরার পর জানতে পারলাম বৃহস্পতিবার ট্রেন যোগে ঢাকা থেকে নরসিংদী আসার পথে কি হলো বুঝতে পারেনি ,এখন হাসপাতালে বুঝতে পারছে। বাংলাদেশ বেতারের নিয়মিত গীতকিার ও নাট্যকার, বাংলাদেশ টেলিভিশনে ও তার নাটক প্রচারিত হয়েছে।
তিনি "সাপ্তাহিক বই মেলা" পত্রিকার সম্পাদক।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


