somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক স্পিকিং ও পাগল মানবের ভাবনা

১০ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পাবলিক লিখে সার্চ দিলেই গুগলের সাজেশনে প্রথম তিনটি সাজেশনের মধ্যেই আপনি পাবলিক স্পিকিং কিওয়ার্ডটা খুঁজে পাবেন।

পাবলিক স্পিকিং আসলে কি? সহজ কথায় পাবলিক স্পিকিং হল,অডিয়েন্সের সামনে কথার মাধ্যমে নিজেকে উপস্থাপন করা বা কোন বিষয় উপস্থাপন করা। এই অডিয়েন্স হতে পারে অনলাইনের বা অফলাইনের। হতে পারে চাকরীর ইন্টারভিউ কিংবা ক্লাসের প্রেজেন্টেশন। বন্ধুদের আড্ডা কিংবা আত্মীয় বা অতিথিদের সামনেও গুছিয়ে কথা বলতে পারাটাও এক ধরণের পাবলিক স্পিকিং বলে মনে করি।

জীবনের প্রতিটি ক্ষেত্রে যেহেতু পাবলিক স্পিকিং জড়িত,তাই বুঝাই যায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।

পাবলিক স্পিকিং এর এত প্রয়োজনীয়তা থাকলেও দুঃখের বিষয় হল আমরা বেশিরভাগ মানুষই পাবলিক স্পিকিং পারি না। এর মূলত কমন কারণগুলো হলঃ

১। কথা বলায় জড়তা।
২।আত্মবিশ্বাসের অভাব।
৩।ভুল উচ্চারণ।
৪। কথা বলায় অস্পষ্টতা।
৫। কথায় আঞ্চলিক টান।
৬। টপিক সম্পর্কে অস্পষ্ট ধারণা।
৭। আর সবচেয়ে বড় যে কারণ বলে আমি মনে করি,তা হল চর্চার অভাব।

বলা হয়- Practice makes a man perfect.
পাবলিক স্পিকিংও মূলত চর্চার বিষয়। কোন একটি বিষয় যখন আপনি বারবার চর্চার মাধ্যমে নিজের অভ্যাসে পরিণত করবেন তখন তা আপনার একটা দক্ষতায় পরিণত হবে। পাবলিক স্পিকিংও ঠিক এমনই।বারবার চর্চার মাধ্যমেই পাবলিক স্পিকিং এ দক্ষতা অর্জন করা সম্ভব।

তো, চর্চাটা শুরু করবেন কিভাবে? এক্ষেত্রে আমি যা মনে করি, তা তুলে ধরছি-

১। প্রথমেই একটা লক্ষ্য স্থির করুন,যে আগামী ২০ দিন বা ১৫ দিন বা ১ মাস আমি চর্চা করেই যাব।

২। এরপর পাবলিক স্পিকিং নিয়ে রিসার্চ করুন, সবচেয়ে ভাল হয় পাবলিক স্পিকিং এর কোন গ্রুপ বা অর্গানাইজেশনে যোগ দেওয়া।(যেমনঃ আমাদের গ্রুপ BLSC)

৩। তারপর সেই গ্রুপের সাপ্তাহিক টাস্কগুলো ফলো করুন।আর নিজে নিজে করতে চাইলে একটি টপিক নির্বাচন করুন, তারপর সেই টপিকে কিছু বলার চেষ্টা করুন।

৪। যদি গুছিয়ে বলতে না পারেন,তাহলে খাতায় রাফ করুন, পয়েন্ট করুন কি কি নিয়ে কথা বলবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন।

৫। তারপর ভিডিও কিংবা অডিও রেকর্ড করুন।

৬। এরপর নিজের রেকর্ডগুলো নিজে বারবার শুনতে থাকুন। নিজের ভুলগুলো নিজে বের করার চেষ্টা করুন।ভুলগুলো পয়েন্ট করুন।

৭। ভুলগুলো নিয়ে কাজ করুন৷ দরকার পড়লে যারা পাবলিক স্পিকিং এ ভাল তাদের সাহায্য নিন।ইউটিউবের হেল্প নিতে পারেন।

৮। এভাবে বারবার চর্চা করতে থাকুন, আস্তে আস্তে দেখবেন আপনি এ বিষয়ে দক্ষতা অর্জন করে ফেলেছেন।

সবশেষে একটি কথাই বলব, লেগে থাকুন, চর্চা করুন, এ গুরুত্বপূর্ণ স্কিলটা শিখে রাখুন। দেখবেন জীবনের অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে এটি সাহায্য করবে।

-JN Hridoy (পাগল মানব)
-Campus Ambassador (CU)
-Bangladesh Language Speaking Club
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২০ বিকাল ৩:৪২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×