somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে পাবলিক স্পিকিং এর জন্যে স্ক্রিপ্ট লিখবেন।

২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পাবলিক স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল স্ক্রিপ্ট। একটা চমৎকার স্ক্রিপ্ট দিয়ে প্রস্তুতি নিলে আপনার শ্রোতারা মুগ্ধ হতে বাধ্য। যেভাবে পাবলিক স্পিকিং এর জন্যে স্ক্রিপ্ট লিখবেন তা নিচে আলোচনা করছি-

১। প্রথমেই আপনার স্পিকিং এর বিষয় ও শ্রোতাদের সম্পর্কে ভালো ধারণা নিন। আপনার স্পিকিং এর বিষয় নিয়ে গবেষণা করুন। আপনি শ্রোতা হলে এ বিষয়ে কি কি শুনতে পছন্দ করতেন তা ভাবুন। এরপর স্ক্রিপ্টের মোটামুটি একটা খসড়া তৈরি করুন।

২।এবার স্ক্রিপ্ট লিখার পালা। স্ক্রিপ্টের শুরুতেই আপনার স্পিকিং এর বিষয়ের সাথে সম্পর্কিত কোন প্রশ্ন বা উদাহরণ বা সমীক্ষা লিখুন , এতে করে স্পিকিং এর সময় অডিয়েন্স প্রথম থেকেই আপনার প্রতি মনযোগী হবে।

৩। আপনার স্ক্রিপ্টে আপনার স্পিকিং এর বিষয়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্যগুলোই শুধুমাত্র রাখার চেস্টা করুন। আপনার স্ক্রিপ্ট যথাসম্ভব নির্মেদ রাখার চেস্টা করুন। পয়েন্ট আকারে উপস্থাপন করতে পারলে আরও ভালো হয়।

৪। আপনার স্ক্রিপ্টে কিছু বাস্তব উদাহরণ রাখার চেষ্টা করুন। তবে মাথায় রাখতে হবে গতানুগতিক উদাহরণ না হয়ে একটু ইউনিক উদাহরণ যেন হয়।

৫।স্ক্রিপ্টের শেষে ভালো একটা সমাপ্তি দিয়ে স্ক্রিপ্ট শেষ করুন।যেমন-
“……………এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যেকোন ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।“

এরকম কৃতজ্ঞতাসূচক বাক্য দিয়েও সমাপ্তি টানতে পারেন কিংবা, আপানার টপিকের সাথে সম্পর্কিত কোন কবিতা বা গানের কিংবা কোন বিখ্যাত উক্তি দিয়েও সমাপ্তি টানতে পারেন।

যেমন- আমি “আমাদের হাল ছাড়া উচিত নয়”- এ বিষয়ে একটা স্ক্রিপ্টের সমাপ্তিতে লিখেছিলাম-
“……………………কবির সুমনের সেই গানের সাথে তাল মিলেয়ে বলতে হয়-
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস
অসুখ বিসুখ হবার পরে জিলেপী সন্দেশ
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বোলচাল
পুরনো ঘর ফুরনো ঘর কুড়নো জঞ্জাল
হাল ছেড় না
হাল ছেড় না বন্ধু
বরং কন্ঠ ছাড় জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে………..। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ।আল্লাহ্‌ হাফেজ।“ এরকমভাবেও আপনার স্ক্রিপ্টের সমাপ্তি টানতে পারেন।
মোটকথা, আপনার অডিয়েন্স যা পছন্দ করবে তা মাথায় রেখে আপনার স্ক্রিপ্টের সমাপ্তি টানুন।


পরিশেষে,এ কথাই বলব- আমি মূলত এভাবেই আমার কোন স্পিকিং এর জন্য টপিক লিখি।আপনারাও চাইলে এ স্টেপগুলো ফলো করে আপনার স্ক্রিপ্ট লিখতে পারেন । আর হুবুহু ফলো না করলেও আইডিয়া নিতে তো ক্ষতি নেই ,তাই না ?
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×