সামুতে প্রেমনামা দেয় ব্লগারেরা দেখে ভাল লাগে।হঠাৎ হঠাৎ বিভ্রান্ত হই, আরে এতো আমার জীবনের কথা,আমার অভিজ্ঞতার সাথে কিছু কিছু ব্যাপার মিলে যায়,মুচকি হাসি দিয়ে পরের প্যারায় চলে যাই,কিন্তু যার হৃদয়ে এত প্রেম ভালবাসা তার জীবন প্রেম শূন্য।
ক্লাশ সেভেনে নারী বইটা পড়ে বিশদ জ্ঞান লাভ হয়,অনেক প্রশ্নের জবাব পেয়ে যাই,বাল্যকালে কেন বালিকাদের প্রতি টান,কেন শিশু বয়সে বিশেষ কাউকে দেখে মনে হয় আহা কি সুন্দর,আমি ভাবতাম এটা শুধু আমার ক্ষেত্রেই কিন্তু অনেকের সাথে কথা বলে জেনেছি,ব্লগেও পড়ছি,আসলে প্রমাণ মিলেছে আমার গবেষনা ধর্মী বই নারী থেকে,শিশু বয়সে নির্দিষ্ট সময় পর্যন্ত যৌন অনুভূতির একটা অনুভব থেকেই শিশু,বালকদের ভেতর ভালবাসা প্রেমের আভাস দেখা যায়।তার পর একটু বিরতি......বয়ঃসন্ধিতে আবার শুরু হয়,কেউ কেউ অবশ্য শিশু বয়সের অনুভূতিটাকে আমল দেয় না।
আমাকে আমল দিতে হয়েছিল,কিন্তু আমার প্রেম হয়নি,মাথার পেছনের অনেক গুলা আর সামনে একটা দুইটা চুল পেকে গেছে,অর্ধায়ু পেরিয়ে আমি ভাবছি আহ আমার জীবন কেন প্রেম শূন্য রয়ে গেল,কি হত প্রেম এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেলে,আমি সাতাঁর জানিনা,তাতে কি ডুবে মরলেও ভালবেসে কারো মুখ কল্পনা করেতো মরা যেত।
সবাই বলে প্রেমে মরা জলে ডুবে না,তাই তো সব মরাকেই তো আমরা ভুলে যাই,কিন্তু ভুলি না প্রেমের মরা কে।সে মরেও বেঁচে থাকে আমাদের মনে। আসলেই কি তাই প্রেমের মরা জলে ডুবে না......... কি জানি আমি তো সব অকাল প্রয়াত প্রেমিক-প্রেমিকাকেই মনে রাখি,কেন না আমার মন যে প্রেমোময়,প্রেম আমাকে ভাসিয়ে নিয়ে যায়নি তাতে কি,আমি প্রেমের ঘাটের মাঝি।
বিস্ময়ের ব্যাপার সবাই বারবার আমাকে ভুলবুঝে,স্কুল,কলেজ, ইউনিভার্সিটি এমন কি ব্লগেও আমাকে সেই পুরানো অপবাদটা পিছু ছাড়ে নি,লুইস-লুইচ্চা-লুল......আফসোস,আমাকে আমার এক স্কুলের সহপাঠীনি প্রশ্ন করে,তুমি এই পর্যন্ত কয়টা মেয়ের সাথে ডেটিং করছো, কতগুলা কিস.........আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি,একটাও না(তখন পর্যন্ত,এখন অবশ্য সেই রেকর্ডটা ভেঙ্গে গেছে)।এটা ঠিক আমি প্রেমে পরার চেষ্টা করেছি বহুবার কিন্তু হয়নি,একটা মেয়েকে প্রেমপত্র দিতে যেয়েও দিতে পারিনি,হঠাৎ কোথা থেকে কে যেন বললো,বাদ দাও,এভাবে অনেক মোহ আমি কাটিয়ে গেছি,একবার একমেয়ে আমাকে কল দিয়ে প্রশ্ন করেছিল--অবশ্য তখন আমার জীবনে লাবন্য আসেনি,এসব কিছু আমার জীবনে লাবন্য আসার আগের কথা,আমি এখন পর্যন্ত আমার জীবনকে দুই ভাগে ভাল করি,লাবন্যের সাথে পরিচয়ের আগে আর পরে,যা হোক এসব কিছু ওর সাথে পরিচয়ের আগে, আমার পুরানো এক হইলেও হইতে পারতো প্রেমিকা,পরিচয় না দিয়ে আমার সাথে কথা বলছিল,ও এক সময় আমাকে প্রশ্ন করে আমার জীবনের প্রথম প্রেম কি বা কে? আমাকে একটুও ভাবতে হয়নি, আমি বলি দেখ কলেজে ওঠার পর যখন অনেক গুলা প্রেমের অপবাদ আমার কাঁধে এসে পড়ে তখন আমি ভাবতে বসি,আমার প্রথম প্রেম কে?( তখন কিন্তু লাবন্য আসেনি)আমি ভেবে দেখলাম,আমি যখন ক্লাস ওয়ানে --- তখন প্রতিদিন সকালে সাবার আগে ক্লাসে আসতাম আমি আর একটা মেয়ে,ও আমার ব্যাগ গুছিয়ে দিত,আর কি মনে করে যেন আমার ঘারে হাত রেখে বাইরের দৃশ্য আমার সাথে দেখতো আমার ভাল লাগতো,যা হোক আমরা ক্লাস টু তে উঠি, আমরা পাই এক ভয়ংকর রাগি ম্যাডামকে উনি বাচ্চাদের খুব খারাপ ভাবে শাসন করতেন,উনি একবার ক্লাস টেস্টের খাতা দিচ্ছিলেন আর যার ভুল হচ্ছিল তাকে মারছিলেন বেত দিয়ে,( ঐ ম্যাডাম পরে আত্ম হত্যা করেন)এভাবে ঐ মেয়েটার পালা আসলো,ওর অনেক ভুল হয়েছিল,ম্যাডাম ওকে হাত পাততে বললেন,যেই না ম্যাডাম ওকে মারতে যাবেন ওমনি,দেখলাম ওর আশে পাশের জায়গা ভিজে গেছে, ও করুন মুখে আমার দিকে তাকিয়ে আছে,পুরো ক্লাস হাসছে, কিন্তু আমি হাসতে পারলাম না,আমার খুব কষ্ট লাগলো,লজ্জাবোতন সেই বালিকার মুখটা এখনও আমার মনে পড়ে,তাই তখন তাকে তার কথা বলেছিলাম।কিন্তু আমি যখন বুঝতে পারলাম প্রেম,তখন বলতে হবে লাবন্য।এর আগে আমি বারবার প্রেমে পড়েছি কিন্তু আমার জীবনে প্রেম আসেনি, লাবন্যকেও তো আমিই ভালবেসেছি,তাই বলতে হয় আমার জীবনে তো প্রেম আসে না,আমিই প্রেমের কাছে যাই।
আফসোস,স্বেচ্ছায় আমার জীবনে কেউ আসলোনা আমিই ধরে নিয়ে আসি।
এখানে একটা দুঃখি মেয়ের প্রেমের পরিণতির কথা বলা আছে সাহস হচ্ছে না,মানসিক জোর পাচ্ছিনা,তাই ওকে নিয়ে কিছু লিখতে পারছি না, দীর্ঘদিন ধরে যেহেতু আমি লেখা লেখি থেকে দূরে,তাই এই লেখাটা দিয়ে সাহস সঞ্চয় করলাম। লেখাটা মূলত ব্যক্তিগত দুঃখবোধেরই বহিঃপ্রকাশ।বাঁধন নামের এই আবেগী মেয়েটার পরিণতি দেখে আমার মনে হয়েছে আমার জীবনেও কখনও ভুলেও প্রেম আসে নি,পরের পোস্টটা দিব এই অভিমানী মেয়েটাকে উৎসর্গ করে।
মেয়েটার জন্য সবাই দোয়া করবেন,ওর আত্মা যেন শান্তি পায়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




