জেগে উঠুন মা!
শিশুটির এখনো বোঝার বয়স হয়নি যে তার মা’র কি হয়েছে, কেমন আছে আর কিইবা হতে পারে .. .. যার একমাত্র অভিভাবকটি গত নয়দিন ধরে অচেতন হয়ে পড়ে রয়েছে। কোন্ কঠিন পরিণতি এই ছোট্ট শিশুকে তাড়া করে ফিরবে কাল বা পরশু তা আমরা জানি না। আর তারাতো কোন শিল্পপতি বা ধনাঢ্য পরিবারের সদস্য নয়, তাই যে যৎসামান্য চিকিৎসা ও পরিচর্যা তার জুটবে সেটুকু তাকে বা তাদেরকে টিকিয়ে রাখার জন্য কতটুকু সেটা বুঝতে কষ্ট হয় না। বাস্তবতা অনেক নির্মম তাতে সন্দেহ নেই, কিন্তু আমরা তো আরও বেশি নির্মম, নির্দয়।
আর তাইতো আমরা খবর রাখিনা বা রাখতেও চেষ্টা করিনা প্রতিদিন এই কংক্রিটের বস্তির শহর ঢাকায় এরকম কত শিশু কত কত অনিশ্চিত ভবিষ্যত নিয়ে বেড়ে উঠছে। প্রতিটি দিন যাদের কাছে এক একটি যুদ্ধ, শুধুমাত্র একটু পেট পুরে খাবার জন্য বা বেঁচে থাকার জন্য। একটি পিঁপড়ে তার ওজনের দশ গুণ বেশি ভার বহন করতে পারে। ধরা হয়ে থাকে প্রাণীদের মধ্যে একমাত্র তারাই নিজেদের ওজনের সাপেক্ষে এতো বেশি ওজন বহন করে। তবে ওইসব পথশিশুদের কি বলা চলে? যাদের ভোর হতে না হতেই পিঠে তার চেয়ে ঢেড় বড় বোঝা নিয়ে বেরিয়ে পরতে হয়। যারা প্রতিনিয়ত তাদের বয়সের চেয়ে ঢেড় বেশি বয়সী মানুষের মত জীবনকে বয়ে নিয়ে চলে, যার কোন অভিভাবক নেই, ভবিষ্যত নেই। … … আমরা এসব ভাবতে চাই না! কারণ, আমাদের অনেক বড় বড় ভাবনা আছে .. .. শেয়ার বাজারের সর্বশেষ খবর জানা, শেয়ার কি লাভে আছে না লোকসানে? দলের বড় ভাই বা নেতার পেছনে না ছুটলে কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে….. নিজের সংসার, বউ-প্রেমিক-প্রেমিকা, চাকুরি-পেট পুরে খাওয়া-আরও কামানোর ধান্ধা .. ..কত কি! এতোসবের মাঝে সকাল বেলায় তাড়া খেয়ে কাঁচা ঘুম ভাঙ্গা ছোট্ট শিশুটির চোখ কচলাতে কচলাতে পথ চলার দৃশ্য বা খাবারের হোটেল গুলোর সামনে দিয়ে যাবার সময় তাদের একটু লোভাতুর দৃষ্টি ….. এসব তো আমলে নেয়ার সময় নেই আমাদের।
এমন কত রূপালি ও তার মা প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে জীবনের মানে খুজেঁ বেরায় তার খবর আমরা হয়তো কোনদিনই রাখবো না। জানবো না কি করে তাদের জীবন চলে-কিভাবে তাদের খাবার সংস্থান হয়-অসুখ হলে তাদের জীবন কেমন কাটে, দেখবো না রাতটুকু কাটাতে তারা কিভাবে শপিং মল বা দোকানের সামনে অপেক্ষা করে সেটি বন্ধ না হওয়া পর্যন্ত, বুঝবো না যে একটুকরা ইটে মাথা রেখে খোলা আকাশের নিচে শুয়ে তাদের মনে কি অনুযোগ বা অতৃপ্তি খেলা করে .. .. .. এর চেয়ে বরং ফেসবুক স্ট্যাটাস বা নোটিফিকেশন চেক করাতেই আমাদের আগ্রহ .. ..
তারপরেও একান্ত কামনা .. .. আপনি সুস্থ হয়ে উঠুন মা! আপনারা ভালো থাকুন।
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।