আজ দিনটি নিখুঁত সংখ্যা’র দিন
আগে জেনে নেই নিখুঁত সংখ্যা কি? নিখুঁত সংখ্যা Perfectহচ্ছে সেই সকল পূর্ণ সংখ্যা যাদের নিজ সংখ্যাটি বাদে সংখ্যাটির অন্যান্য প্রকৃত ধনাত্বক গুণনীয়ক গুলি (১ সহ) যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ ধনাত্বক উৎপাদকগুলো যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হয়।
৬ হচ্ছে প্রথম নিখুঁত সংখ্যা, কারণ ৬ এর ধনাত্বক গুণনীয়ক হল ১, ২, ৩ এবং এদের যোগফল ১ + ২ + ৩ = ৬।
বছরে এমন কি কোন দিন আছে যেটি নিখুঁত সংখ্যা’র প্রতিনিধিত্ব করে? হ্যাঁ, আজকেই সেই দিন! মাস ও দিন হিসেবে আজ ৬-২৮ (জুন মাসের ২৮ তারিখ), দুটিই নিখুঁত সংখ্যা। কারণ ৬ এর ঠিক পরের নিখুঁত সংখ্যাটি হচ্ছে ২৮। এর পরে আছে যথাক্রমে ৪৯৬, ৮১২৮। প্রাচীন গ্রিক গণিতবিদরা কেবল এই ৪টি নিখুঁত সংখ্যা সম্পর্কে জানতেন। এপর্যন্ত গণিতবিদরা ৪৭ টি নিখুঁত সংখ্যা বের করতে পেরেছেন। এর মধ্যে সবচেয়ে বড় নিখুঁত সংখ্যাটি ২০০১ সালে নির্ণয় করা হয়। (গাণিতিক টার্মগুলো লিখতে সমস্যা বিধায় এখানে সেটা দেয়া গেল না) তবে নিখুঁত সংখ্যা কি অসীম? এই উত্তর এখনো অমীমাসিংত।
নিত্য দিনকার গনাতুগতিক জীবন ধারায় এই তথ্যটুকু কিছুটা আনন্দ দিক আমাদের আর একটু হলেও ভাবতে শেখাক গণিত ও বিজ্ঞানের বিষয়ে।
শেষ করছি ফরাসি দার্রেশনিক ও গণিতজ্ঞ রেনে দেকার্তে'র একটি উক্তি দিয়ে: "নিখুঁত মানুষের মত নিখুঁত সংখ্যারাও বড় দুর্লভ"।
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।