দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধান মিলল হিগস-বোসন সদৃশ কণার
০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে চার দশকেরও দীর্ঘ সময় ধরে খুঁজে বেড়ানো মহাবিশ্বের সুষ্টির সময়কালীন হিগস্-বোসন কণার অস্তিত্বের সন্ধান লাভের ঘোষণা দিল ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন)। জেনেভায় সার্ন মিলনায়তনে লার্জ হ্যাড্রন কোলাইডারে দুই দফা চালানো পরীক্ষার সমন্বিত ফলাফল গত ৪ জুলাই ঘোষণা করা হয়। বিজ্ঞানীরা দাবি করছেন নতুন আবিস্কৃত এই কণার কাঠামো ও আচরণ হিগস্-বোসন কণার সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।
এই কণাটিই মহা বিস্ফোরণের পরে মহাবিশ্বের সৃষ্টিতে প্রধান ভূমিকা রেখেছে। এ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা মতে মহা বিস্ফোরণের ঠিক পরেই সব কণিকা ছিল ভরহীন, শুধুমাত্র শক্তি হিসেবে তাদের অস্তিত্ব ছিল। খুব অল্প সময়ের ব্যবধানে কণিকাগুলো ভর লাভ করে। যার ধারাবাহিক পক্রিয়ার মধ্য দিয়েই আমাদের পরিচিত আজকের এই মহাবিশ্বের উৎপত্তি। কাজেই হিগস্-বোসন কণার বা সদৃশ কণার অস্তিত্বের সন্ধান লাভের মাধ্যমেই ধীরে ধীরে উন্মোচিত হবে মহাবিশ্ব সৃষ্টির পূর্ণ রহস্য। তাই হিগস্-বোসন কণাকে আদুরে ভাষায় ঈশ্বর কণা বলেই অভিহিত করা হয়।
ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী পিটার ওয়ার হিগস্ এবং অন্যতম বাঙালী বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নাম মিলিয়ে কণাটির নাম দেওয়া হয়েছিল হিগস বোসন। কারণ তাদের দু'জনের তাত্ত্বিক গবেষণাই নির্দেশনা দিয়েছিল এই জাতীয় কণার অস্তিত্ব থাকার বিষয়ে। হিগস্ নিজেও কখনো ভাবতে পারেননি যে তার জীবদ্দশাতেই কণাটির সন্ধান মিলবে। এই আবিস্কৃত কণাটি ১২৫.৩০ গিগাইলেক্ট্রন ভোল্টের এবং প্রোটনের চেয়ে ১৩৩ গুণ ভারি।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১২ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন
যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (
ডিভি লটারি) লটারির নিবন্ধন আবার চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে এবং...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ...
...বাকিটুকু পড়ুন
মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ...
...বাকিটুকু পড়ুন