দিনগুলো কেটে যায়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনগুলো কেটে যায়।
বাস আর ট্রেনের ভিড়ে ,
দরজায় জানলায়
বাড়ি স্কুল রাস্তায়।
সূর্য ওঠে আর ডুবে যায়
মাসের পর মাস,
বছর ঘুরে যায়।
দিনগুলো কেটে যায়।
সকালবেলা ঘুম থেকে উঠে
মুখ ধুয়ে ই পড়তে বসার তাড়া
তারপর দুপুরগুলোয় স্কুলের ক্লাস ঘর।
দিনগুলো সব
ভূগোল ইতিহাস আর অংকের পাতায় পাতায়
কেটে যায়।
গোধূলির স্বর্ণবেলায়
কারো চোখের দৃষ্টিতে
চোখ পড়ে যায়।
আকাশকুসুম কত কল্পনায়
রঙিন দিনগুলো
কেমন করে কেটে যায়।
এরপর দিনের শেষে
বিকেলে বাস কিংবা ট্রেনে
কখনো সখনো বসতে পেলে
ঘুমেতে চোখ বুজে আসে
নইলে ভিড়ের বাসে
দাঁড়িয়ে দাঁড়িয়েই
দিনগত পাপক্ষয়।
দিনগুলো আসে আর কেটে যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের...
...বাকিটুকু পড়ুন
নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের...
...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন