somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা রিভিউ - The Secret Life of Walter Mitty (2013)

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"The Secret Life of Walter Mitty" (2013)
আমরা সচরাচর যে মুভি গুলো দেখি সেগুলো মূলত কাহিনী নির্ভর হয়ে থাকে। অথবা বিভিন্ন জনরা যেমন- sci-fi একশন, কমেডি, রোমান্স ইত্যাদি। এগুলোর মধ্যে কিছু মুভি হয়তো অ্যাকশন বা কমেডি বা রোমান্টিকতা নতুবা থ্রিল থাকার কারণে আমাদের মনের মধ্যে জায়গা করে নেয়।
সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মুভি দেখার সময় আমাদের মাথায় বারবার কিছু প্রশ্ন ঘোরাফেরা করে যেমন- এরপর কাহিনী কোন দিকে মোড় নেবে? রহস্যের জট কিভাবে খুলবে? শেষে একটা বিশাল টুইস্ট আসছে অথবা ভিলেনকে নায়ক কিভাবে ধরাশায়ী করবে ইত্যাদি ইত্যাদি। একটা মুভি তখনই সার্থক হয় যখন সেটি দর্শককে মুভির সাথে আঁকড়ে রাখতে পারে। এবং ঐ প্রশ্নগুলো যখন একজন দর্শক মুভির মধ্যে খুঁজতে থাকে তখনই এটির সার্থকতা আসে।
আবার কোন কোন ক্ষেত্রে মেকিং, স্ক্রীন প্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডিরেকশন এগুলো দেখেও আমরা মুভির প্রেমে পড়ে যাই। ঠিক এ রকমই একটি মুভি "The Secret Life of Walter Mitty"
শুধু স্ক্রিন প্লে, মেকিং, ডিরেকশন দিয়ে কিভাবে মানুষকে প্রায় দুই ঘন্টা একটি মুভিতে অপলক দৃষ্টিতে বসিয়ে রাখা যায় সেটি এই মুভি না দেখলে বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং পরের দৃশ্যটা কি বা কেমন হবে এই দুটি কারণই যথেষ্ট মুভিটি দেখার জন্য।
পরিচালকের দায়িত্ব বা মূল চরিত্রে অভিনয় সব মিলিয়ে বেন স্টিলার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই মুভিতে। বেন স্টিলার কমেডি ধাঁচের অভিনেতা হলেও এরকম একটা চরিত্রে নিজেকে বলতে গেলে চমৎকার (ভয়ংকর সুন্দর ) ভাবে উপস্থাপন করেছেন।
এবার আসি প্লটে:
লাইফ ম্যাগাজিনের ছবি সম্পাদনা বিভাগে কাজ করেন ওয়াল্টার মিটি। খুব সাদাসিধে টাইপের, আম জনতাদের মধ্যে একজন বলতে পারেন। কিন্তু কল্পনা জগতের রাজা এই মানুষটি মাঝে মাঝেই কল্পনাতে নিজেকে হারিয়ে ফেলেন। একই ম্যাগাজিনে কাজ করেন শেরিল মেলহফ নামে একজন মহিলা (মিটির ক্রাশ)। যাকে তিনি ডেটে নিয়ে যেতে চান। কিন্তু বলতে পারেন না। সেটিও সেই কল্পনাতেই আবদ্ধ।
ম্যাগাজিনের শেষ প্রকাশনার প্রচ্ছদ এর জন্য শন ও কনর নামে বিখ্যাত চিত্রগ্রাহকের পাঠানো একটি নেগেটিভ উধাও হয়ে যায়। সেটির খোজ পেতে বা শন ও কনর আদৌ পাঠিয়েছিলেন কিনা তা জানতে মিটি বেরিয়ে পরেন প্রকৃতিপ্রেমী সেই শনকে খুঁজতে। হ্যাঁ, বলতে গেলে এখান থেকেই শুরু হয় মুভিটি। এরপর যা দেখবেন তাতে নিজেকে বারবার হারিয়ে ফেলবেন এটা আমি হলফ করে বলতে পারি। সত্যি বলতে, পুরো কাহিনী বলে দিয়ে আপনাকে স্ক্রিনের সামনে বসিয়ে দিলে আমার মনে হয় না এক বিন্দু পরিমান বিরক্ত হবেন বা খারাপ লাগবে। ঠান্ডা মেজাজের মুভিটি শেষ করে তৃপ্তির ঢেকুর আসবে এটা বলাই বাহুল্য।
একশন, মার মার, কাট কাট মুভি প্রেমীদের হয়তো ভালো নাও লাগতে পারে।
যান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছেন, প্রকৃতিপ্রেমী, প্রকৃতিতে একটু ডুব দিয়ে আসতে চান, ভ্রমণ ভালোবাসেন, ভাবছেন একবার সুযোগ পেলেই বেরিয়ে পড়বেন দুনিয়াটা দেখতে।
সেই ইচ্ছে গুলোকে জাগিয়ে তুলবে আবার
"The Secret Life of Walter Mitty"
"Stop dreaming, start living"
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×