বন্দরে সন্ধ্যা
ফররুখ আহমদ
গোধূলি-তরল সেই হরিণের তনিমা পাটল
অস্থির বিদ্যুৎ তার বাঁকা শিঙে ভেসে এলো চাঁদ,
সাত সাগরের বুকে যা-ই শুধু আলোক চঞ্চল;
অন্ধকার ধনু হাতে তীর ছোঁড়ে রাত্রির নিষাদ।
আরব সমুদ্র স্রোতে ক্রমাগত দূরের আহ্বান
তরুণীর মুখ থেকে মুছে গেছে দিনের রক্তিমা,
এ দিকে হরিণা সাথে বাঁকা শিঙে চাঁদ; রমজান;
ক্ষীণাঙ্গীর প্রতীক্ষায় যৌবনের প্রাচুর্য; পূর্ণিমা।
কালো পাপড়িতে ঘেরা ষোড়শীর সে পূর্ব যৌবনে
আসিল অতিথি এক বন্দরের শ্রান্ত মুশাফির!
সূর্যাস্তের অগ্নিবর্ণ সেহেলির বিমুগ্ধ স্বপনে;
নিভৃত ইঙ্গিত তার ডেকে নেয় পুষ্পিত গহনে;
অনেক সমুদ্র তীরে মুগ্ধময় হলো এ শিশির
তারার সোনালি ফুল ছিটে পড়ে রাত্রির অঙ্গনে।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



