এক.
আমি প্রতিবাদ করতে এসেছি
আমি আমার ভাইয়ের রক্তের কিসাব চুকাতে এসেছি।
যে শর্তের বিনিময়ে ও ঝাপিয়ে পড়েছিলো যুদ্ধে,
আমার দু:খিনী মায়ের টলমল অশ্রুকে যে অস্বীকার
করেছিলো তোমাদের ভাষার জন্যে;ভূমির জন্যে ।
হ্যা; আমি তার বিনিময় চাইতে এসেছি!!!
দুই.
আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিলো ! যুদ্ধ জয়ের পরে সে ছোটখাটো একটা চাকরি করবে । নিজের হাতখরচের টাকা বাচিঁয়ে পঙ্গু বাবার জন্যে কিনবে মোটামুটি মানের একটা হুইল চেয়ার। অথচ, সে চাকরি পায়নি! কারন ,সে একজন মুক্তিযোদ্ধা! কারন,সে দেশের জন্যে একটা হাত খুইয়েছে! কারন,নিজামী-মুজিবীদের মধ্যে কেউ তার পরিচিত নেই!তার কেউ নেই--যে তার জন্যে সুপারিশ করবে!
ও ভাই; আয় -দেইখা যা! গোরের তলে যাইয়া বুঝি অনেক সুখে আছোস ! তোর বাবায় এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে! ভাক -কাপড় না পাইয়া কোর মায় এখন বেশ্যা বাড়ির বাসিন্দা!তোর বোইন আই বুড়ি হইয়া পইরা রইছে ঘরে!
তুই না তোর বইনরে লাল-নীল টিপ পড়াইয়া বিয়া দিবি! আয় তারাতারি কবর থেইক্যা বাইরাইয়া আয়! তোর বোইন ও কিন্তু তোর মায়ের পথ ধরবো! তারাতারি আয়! সব কিছু যে শ্যাষ হইয়া গ্যালো!!!
ভাই,খুব দরকার এহন তোরে! বাইরে আয়, চাইয়া দ্যাক--এখন ও মাইনষের মুখে ...চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






