প্রথম পোস্ট, অথচ বলবার মত তেমন কিছু ভেবে পাচ্ছি না। বরং আসুন, সমর সেন এর কবিতাটা পড়ি...
মুক্তি
হিংস্র পশুর মতো অন্ধকার এলো---
তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্তকরবীর মতো লাল
সে-অন্ধকার মাটিতে আনলো কেতকীর গন্ধ,
রাতের অলস স্বপ্ন
এঁকে দিল কারো চোখে,
সে-অন্ধকার জ্বেলে দিলো কামনার কম্পিত শিখা
কুমারীর কমনীয় দেহে ।
কেতকীর গন্ধে দুরন্ত,
এই অন্ধকার আমাকে কী ক'রে ছোঁবে ?
পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি,
আমার অন্ধকারে আমি
নির্জন দ্বীপের মতো সুদূর, নিঃসঙ্গ ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


