কখনো ভাবিনি,
আমার আকাশ ঢেকে দেবে
মাগধী সুন্দরীর রহস্যগোলা হাসি
(আর এখানেই, আবারও, বাংলা ভাষা নেচে ওঠে দ্্ব্যর্থকতায়, রহস্য গুলিয়ে গুলিয়ে একেবারে গোলা ছোঁড়া হাসি, কিন্তু ওভাবে বললে কবিতা মার খেয়ে যায়)
যা বলছিলাম, মাগধী সুন্দরীর রহস্যগোলা হাসি
গান্ধারী যুবতীর ভারি বুকের ভর শুষে নিতে থাকে দিগন্তের রেশ
চোল রাজার মন্দিরে ঢেউ তোলা দক্ষিণী রমণীর নিতম্বসঙ্কটের সামনে থমকে পড়ে নক্ষত্রের ঘুরপাক
আর আমি কাঠবাঙাল শুধু কাঠ দেখি
দেখি তক্তা, অ্যালুমিনিয়াম
দেখি রং আর করুগেটেড শীট
দেখি বিলবোর্ড বিলবোর্ড বিলবোর্ডে আমার নরম, লাজুক, ছায়ালো ঢাকা শহরের দিগন্ত রূপোপজীবিনীর শিসমহল হয়ে আকাশে ছায়া ফেলে যায়
... আর ফেলে যায়
... ... আর ফেলে যায় ...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


