মুড়ি না, সামহোয়্যার ইনের কথা বলছি।
স্পষ্টতই একটু মিইয়ে গেছে সামহোয়্যার ইন। শুরুর দিকের মচমচে ভাবটা আর নেই। হয়তো বয়সের কারণেই এই হাল। নিজের ভারেই সামহোয়্যার ইন একটু ঝুলে গেছে। মাঝে মাঝে দুয়েকটা ইসু্যতে বেশ শোরগোল হয়, কিন্তু সেটা মন্তব্যের ঘরে।
পোস্টগুলির ঝাঁঝও কমে গেছে। ইনারশিয়ার পাল্লায় পড়ে লেখেন অনেকে ... কিন্তু সেখানেও সিনথেটিক সরিষা ...।
দায়ী কে? দায়ী কী?
যারা মচমচে আমল থেকে ব্লগাচ্ছেন, একটু কি আলোচনা করবেন এটা নিয়ে? উত্তরণের বুদ্ধিও হয়তো পাওয়া যাবে। মহামহিম এম এ আজিজ তো বলেছেনই, ফোর হেডস আর বেটার দ্যান থ্রি ...। আসেন একটু মাথামাথি করি (মস্তিষ্কবিশিষ্ট মাথা দিয়ে)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


